
ঔষধি গুণে ভরপুর জলপাই পাতা, জেনে নিন এর জাদুকরী স্বাস্থ্য উপকারিতা
অলিভ অয়েল বা জলপাই তেলের স্বাস্থ্য উপকারিতা (Olive oil health benefits) সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি। কিন্তু রান্নায় বা রূপচর্চায় জলপাই তেলের ব্যবহার জনপ্রিয় হলেও অনেকেই জানেন না যে, জলপাই গাছের পাতাও জলপাই ফল বা তেলের মতোই পুষ্টিগুণে ভরপুর। স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক পোর্টাল ‘হেলদিবিল্ডার্জড’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, জলপাই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে প্রদাহরোধী উপাদান, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, জীবাণুরোধী এবং কোলেস্টেরল কমানোর মতো দুর্দান্ত সব প্রাকৃতিক ঔষধি গুণ (Olive Leaf Health Benefits and Side Effects)।

সুগন্ধি মসলা দারুচিনি: রান্নায় অপরিহার্য উপাদান; রয়েছে বিশেষ ব্যবহার-উপকারিতা
দারুচিনি একটি অতি পরিচিত মসলা বৃক্ষের নাম। বাংলাদেশের প্রতিটি রান্নাঘরে এর কদর বেশ। বিভিন্ন রান্নাকে সুগন্ধিযুক্ত করতে এর জুড়ি মেলা ভার, তা ঝাল বা মিষ্টি যে উপকরণই হোক না কেন। এ মসলার আদি নিবাস শ্রীলঙ্কা হলেও বর্তমানে ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, চীনসহ বিভিন্ন দেশে এর চাষ হয়ে থাকে।

শখের বসে করা ছাদ বাগান থেকে বছরে আয় ৫-৬ লাখ টাকা
লবণাক্ত পরিবেশে বাগান করে সফলতার মুখ দেখেছেন মোংলার এক ছাদ বাগানি। যার ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার। বছরে আয় করছেন পাঁচ থেকে ছয় লাখ টাকা। বাগান দেখতে দূরদূরান্ত থেকে যাচ্ছেন দর্শনার্থীরা।