
হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ও সহযোগীকে দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ (সোমবার, ৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

হাদির হত্যাকারীদের চিহ্নিত করা গেলেও মূল পরিকল্পনাকারী ধরা-ছোঁয়ার বাইরে: ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের চিহ্নিত করা গেলেও মূল পরিকল্পনাকারীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে বলে দাবি করেছে ইনকিলাব মঞ্চ। সেজন্য অনতিবিলম্বে জাতিসংঘের অধীনে তদন্ত কমিটি গঠনের দাবি দাবি জানিয়েছে সংগঠনটি।

ভারতের কাছে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার অভিযোগে ভারতের কলকাতায় আটক দুই বাংলাদেশিকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ (সোমবার, ৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হাদি হত্যাকাণ্ড: গ্রেপ্তার দুই আসামিকে বাংলাদেশে আনার প্রক্রিয়া শুরু
‘ইনকিলাব মঞ্চের’ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান দুই আসামিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গ্রেপ্তারকৃত এ দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ (রোববার, ৮ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাদিকে হত্যা করে ভারতে পালায় ফয়সাল করিম ও আলমগীর: পশ্চিমবঙ্গ পুলিশ
জুলাই আন্দোলনের মুখ এবং ‘ইনকিলাব মঞ্চের’ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান দুই আসামিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। আজ (রোববার, ৮ মার্চ) ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ওসমান হাদি হত্যার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার
জুলাই আন্দোলনের মুখ এবং ‘ইনকিলাব মঞ্চের’ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান দুই আসামিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। আজ (রোববার, ৮ মার্চ) ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বার্তা সংস্থা এএনআই’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মানুষের নিরাপত্তা ও বিচার দু’টিতেই অন্তর্বর্তী সরকার ব্যর্থ: সারজিস
মানুষের নিরাপত্তা ও শরীফ ওসমান হাদি হত্যার বিচার করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকায় নির্বাচনি প্রচারণা সভায় তিনি এ মন্তব্য করেন।

৮ ফেব্রুয়ারি পর্যন্ত সবাইকে শান্ত থাকতে বললেন ইনকিলাব মঞ্চের জাবের
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। সেজন্য ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সবাইকে শান্ত থাকতে বলেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক থেকে লাইভে এসে তিনি এ কথা বলেন।

হাদি হত্যার ঘটনা তদন্তে ৮ ফেব্রুয়ারি জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) এ অন্তর্বর্তী সরকারের এক বিবৃতি এ কথা বলা হয়েছে।

ইনকিলাব মঞ্চের অবস্থান ঘিরে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

শাহবাগ ও যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি
ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে ইনকিলাব মঞ্চ অবস্থান কর্মসূচি শুরু করেছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে দ্বিতীয় দিন চলেছে অবস্থান কর্মসূচি। কর্মসূচিতে অংশ নিয়েছেন সংগঠনের নেতাকর্মী ও হাদির পরিবারের সদস্যরা।

তিন নেতার মাজার ও হাদির কবর জিয়ারত করে নির্বাচনি প্রচার শুরু করবে এনসিপি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রচারণা কাল আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আগামীকাল (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) তিন নেতার মাজার (শেরে বাংলা এ. কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও সৈয়দ নজরুল ইসলাম) ও ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে শুরু হবে এনসিপির নির্বাচনি প্রচারণা। সকাল ১০টা নাগাদ এ প্রচার কার্যক্রম শুরু করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।