
অ্যানথ্রোপিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা: বহুল প্রতীক্ষিত ‘সুপার অ্যাপ’ আনলো ওপেনএআই
বহুল প্রতীক্ষিত একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এজেন্টের ঘোষণা দিয়েছে ওপেনএআই। গতকাল (বৃহস্পতিবার, ৯ জুলাই) প্রদর্শিত এই এজেন্টের মাধ্যমে হোয়াইট কলার কর্মীরা বেশি খরচ ছাড়াই কোডিং টুলগুলোর শক্তি ব্যবহার করতে পারবেন।

মার্কিন সরকারকে কোম্পানির অংশীদার বানাতে চায় ওপেনএআই
ওয়াশিংটনের ক্রমবর্ধমান রাজনৈতিক চাপ কমাতে মার্কিন সরকারকে নিজেদের কোম্পানির ৫ শতাংশ মালিকানা বা শেয়ার দেয়ার প্রস্তাব দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণাকারী প্রতিষ্ঠান ওপেনএআই। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওপেনএআইয়ের বর্তমান বাজারমূল্য অনুযায়ী এই শেয়ারের দাম হবে প্রায় ৪ হাজার ২৬০ কোটি ডলার (প্রায় ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা)।

ফের মামলায় হারলেন ইলোন মাস্ক
বিশ্বের শীর্ষ ধনী উদ্যোক্তা ইলোন মাস্ক আবারও বড় একটি আইনি পরাজয়ের মুখে পড়েছেন। গতকাল (সোমবার, ১৮ মে) কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই এবং এর সহ-প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানের বিরুদ্ধে করা তার মামলা আদালত খারিজ করে দেয়। খবর বিবিসির।

সন্তান নিতে শুক্রাণু দান করেছিলেন মাস্ক
ওপেনএআই’র সাবেক বোর্ড সদস্য শিভন জিলিস ধনকুবের ইলন মাস্কের সঙ্গে তার ব্যতিক্রমী ব্যক্তিগত সম্পর্ক এবং তাদের চার সন্তানের নেপথ্য কাহিনী বিস্তারিত জানিয়েছেন। গতকাল (বুধবার, ৬ মে) ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি ফেডারেল আদালতে সাক্ষ্য দেয়ার সময় তিনি এসব তথ্য প্রকাশ করেন।

চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে ভিডিও জেনারেটর ‘সোরা’
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জগতে নিজেদের আধিপত্য আরও জোরালো করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ওপেনএআই। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’ এর এক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি তাদের শক্তিশালী ভিডিও নির্মাণ মডেল ‘সোরা’ কে সরাসরি চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে।

ক্যামেরাসংযুক্ত স্মার্ট স্পিকার আনতে যাচ্ছে ওপেনএআই
নতুন একটি হার্ডওয়্যার পণ্য বাজারে আনার পরিকল্পনা করছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। সাম্প্রতিক আর্থিক সংকট মোকাবিলায় প্রতিষ্ঠানের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন প্রচার করবে ওপেন এআই
নিজেদের আয় বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর চ্যাটবট চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন প্রচারের উদ্যোগ নিতে যাচ্ছে মালিকানা প্রতিষ্ঠান ওপেনএআই। তবে প্রথমে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন চালু করা হবে। মূলত এ প্রযুক্তির উন্নয়ন ব্যয় মেটাতেই কোম্পানির এ উদ্যোগ বলে রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে।

প্রাপ্তবয়স্কদের জন্য কন্টেন্ট অনুমোদনের পরিকল্পনা চ্যাটজিপিটির
ওপেনএআই প্রাপ্তবয়স্কদের জন্য তাদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে ইরোটিকাসহ বিস্তৃত পরিসরের কন্টেন্ট অনুমোদনের পরিকল্পনা করেছে। ওপেনএআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বিষয়টি নিশ্চিত করেছে।

ব্যাকআপ সার্ভারে ১০০ বিলিয়ন ডলার ব্যয় করবে ওপেনএআই
ক্লাউপ প্রোভাইডারদের কাছ থেকে ব্যাকআপ সার্ভার ভাড়া নেয়ার উদ্যোগ নিয়েছে ওপেনএআই। আগামী পাঁচ বছরে এ বাবদ ১০০ বিলিয়ন ডলার ব্যয় হবে। শেয়ারহোল্ডারদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে কোম্পানির নির্বাহী কর্মকর্তারা এ তথ্য জানান। খবর রয়টার্স।

গুগলের সঙ্গে মেটার ক্লাউড কম্পিউটিংয়ের চুক্তি
গুগলের সঙ্গে ১০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ছয় বছরের ক্লাউড কম্পিউটিং চুক্তি স্বাক্ষর করেছে মেটা। যা ওপেনএআইয়ের সঙ্গে চুক্তির পর সম্প্রতি সার্চ জায়ান্টটির দ্বিতীয় বড় চুক্তি।

জিপিটি ফাইভ উন্মোচন করলো ওপেনএআই
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মডেল জিপিটি ফাইভ সকল ব্যবহারকারীর জন্য উন্মোচন করেছে।

প্রথম ইউরোপীয় ডেটা সেন্টার তৈরির পথে ওপেনএআই
নরওয়েতে নিজেদের প্রথম ইউরোপীয় ডেটা সেন্টার তৈরি করতে যাচ্ছে ওপেনএআই। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) ওপেন এআই জানিয়েছে এটি ইউরোপে প্রজেক্ট স্টারগেটের প্রথম ধাপ। এতে অংশীদার হিসেবে থাকছে ডেভেলপার এনস্কেল গ্লোবাল হোল্ডিংস ও বিনিয়োগ গোষ্ঠী আকের এএসএ। এ অংশীদারিত্বের মাধ্যমে আগামী বছর নরওয়েতে ১ বিলিয়ন ডলারের একটি ডেটা সেন্টার চালু হবে।