
দাম বাড়লো এলপিজির, কার্যকর যেদিন
সাধারণ মানুষের রান্নার খরচে নতুন চাপ সৃষ্টি করে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম (12kg LPG cylinder price) ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই ঘোষণা দেন।

৩০ দিনের রান্নার গ্যাস চলবে ৬০ দিন, জেনে নিন কৌশল
বর্তমান বাজারে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে পকেটের টাকা বাঁচাতে এবং পরিবেশের সুরক্ষায় অপ্রয়োজনে গ্যাসের ব্যবহার কমানো জরুরি। গৃহিণীদের জন্য আজ রইল এমন কিছু কার্যকরী টিপস, যা মেনে চললে আপনার ৩০ দিনের রান্নার গ্যাস অনায়াসেই ৬০ দিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ
ফেব্রুয়ারি মাসে গৃহস্থালি কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজ সোমবার (২ ফেব্রুয়ারি)। এক মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির নতুন দাম আজ নির্ধারণ করা হবে।

এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে? আসছে নতুন ঘোষণা
ফেব্রুয়ারি মাসে রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (LPG) দাম বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আগামীকাল (সোমবার, ২ ফেব্রুয়ারি)। এদিন ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য (New Price of LPG) ঘোষণা করা হবে।

বরিশালে তীব্র এলপি গ্যাস সংকট: যানবাহন চালক ও যাত্রীদের চরম ভোগান্তি
বরিশালে তীব্র এলপি গ্যাস সংকট চলছে। দুই থেকে তিন দিন লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না এলপিজিচালিত যানবাহনের চালকরা। এতে বিপাকে পড়েছেন চালকরা, পাশাপাশি যানবাহন সংকটে ভোগান্তি বেড়েছে স্থানীয় যাত্রীদেরও।

অদূরদর্শী পরিকল্পনা-বিনিয়োগ অনীহায় বিদ্যুৎ-জ্বালানি খাতের সংকট কি আরও বাড়লো?
ক্রমেই প্রকট হচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট। হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের অদূরদর্শী পরিকল্পনা আর বিনিয়োগ অনীহার কারণেই ঘনিভূত হচ্ছে এ সংকট। পরিস্থিতি সামাল দিতে তাই অভিজ্ঞ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরামর্শ নেয়ার আহ্বান জ্বালানি বিশেষজ্ঞদের।

এলপিজি আমদানির অনুমতি দিলো সরকার
দেশে চলমান সংকট ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপি আমদানির অনুমতি পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। জি টু জি ভিত্তিতে এলপিজি আমদানির জন্য গতকাল (রোববার, ১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রায়ত্ত এ সংস্থাকে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

এলপিজি সংকটে বিপর্যয়ের মুখে চট্টগ্রামের পরিবহন খাত
সারা দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) স্টেশনগুলোতে দেখা দিয়েছে গ্যাসের সংকট, গ্যাস না পেয়ে ফেরত যাচ্ছেন চালকরা। এতে ভোগান্তি বাড়ছে চালকসহ যাত্রীদের।

বিইআরসি চেয়ারম্যানের আশ্বাসে এলপিজি সরবরাহ বন্ধের কর্মসূচি প্রত্যাহার
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানের আশ্বাসের পর এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের কর্মসূচি প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) রমনার বিইআরসি অডিটোরিয়ামে বৈঠক শেষে এ ঘোষণা দেন ব্যবসায়ীরা।

অভিযানের মুখে এলপিজি বন্ধের ঘোষণা গ্যাস ব্যবসায়ী সমিতির
দেশজুড়ে অভিযান ও জরিমানার প্রতিবাদে আজ থেকে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলন বন্ধ রাখারও ঘোষণা দিয়েছে তারা। গতকাল (বুধবার, ৭ জানুয়ারি) সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য এমন এক নোটিশ জারি করে সমিতি।

কারসাজি করে ব্যবসায়ীরা এলপি গ্যাসের দাম বাড়িয়েছে: জ্বালানি উপদেষ্টা
খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কারসাজির মাধ্যমে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

দ্বিগুণ দামে এলপিজি বিক্রি: আমদানি সংকট নাকি সিন্ডিকেট চক্র?
টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না এলপিজি সিলিন্ডার। সারা দেশে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভোক্তা পর্যায়ে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছে না কোম্পানিগুলো। এ সুযোগে ভোক্তাদের জিম্মি করে দ্বিগুণ দামে এলপিজি বিক্রি করছে এক দল অসাধু ব্যবসায়ী। এতে ভোগান্তিতে পড়েছে বাসা বাড়ি, রেস্তোরার এলপিজি ব্যবহারকারীরা।