ইসফাহানে ‘শত্রু’ পক্ষের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
ইরানের সেনাবাহিনী দাবি করেছে যে, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট ইসফাহানের আকাশে একটি এমকিউ-৯ ড্রোন গুলি করে ধ্বংস করেছে। তেহরান এ ড্রোনটিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি "আক্রমণকারী শত্রু" পক্ষের বলে বর্ণনা করেছে। খবর আল জাজিরার।