এইচএসসি পরীক্ষা
বৈরী আবহাওয়ায় পাঁচ জেলায় ১১ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়ায় পাঁচ জেলায় ১১ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় আগামীকালের (শনিবার, ১১ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সুরক্ষায় কেন্দ্রগুলোতে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সুরক্ষায় কেন্দ্রগুলোতে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

চলমান এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করতে কেন্দ্রে পরীক্ষার প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ, প্রেরণ ও বিতরণের প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

নরসিংদীতে এইচএসসি পরীক্ষায় পুরাতন প্রশ্ন, ২ শিক্ষক প্রত্যাহার

নরসিংদীতে এইচএসসি পরীক্ষায় পুরাতন প্রশ্ন, ২ শিক্ষক প্রত্যাহার

নরসিংদীতে এইচএসসি পরীক্ষায় প্রথম দিনে নরসিংদী সরকারি মহিলা কলেজের সাব-সেন্টারের একটি কক্ষে বেশকিছু শিক্ষার্থীকে নৈর্ব্যক্তিক পরীক্ষায় বিগত সন অর্থাৎ ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) বাংলা প্রথমপত্র পরীক্ষা গ্রহণকালে নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২০১ নম্বর রুমে এই ঘটনা ঘটে। এটি সরকারি মহিলা কলেজের সাব-সেন্টার।

ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এআই দিয়ে ভুয়া প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে এক ভুয়া পরীক্ষার্থী ও তার সহযোগী আটক হয়েছেন। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) দুপুরে কসবার তোফাজ্জল আলী ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেনি প্রায় ২৭ হাজার শিক্ষার্থী

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেনি প্রায় ২৭ হাজার শিক্ষার্থী

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিল ১ লাখ ২২ হাজার শিক্ষার্থী। তবে শেষ পর্যন্ত ফরম পূরণ করেছে মাত্র ৯৫ হাজার ৮৯ জন। ফলে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি বা অংশ নেয়ার সুযোগ পায়নি। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর ঝরে পড়াকে উদ্বেগজনক হিসেবে দেখছে শিক্ষা বোর্ড।

সিসি ক্যামেরা ও পুলিশ-প্রশাসন তৎপর থাকায় কেন্দ্র পরিদর্শনের প্রয়োজন নেই: শিক্ষামন্ত্রী

সিসি ক্যামেরা ও পুলিশ-প্রশাসন তৎপর থাকায় কেন্দ্র পরিদর্শনের প্রয়োজন নেই: শিক্ষামন্ত্রী

প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরাসহ পুলিশ-প্রশাসন তৎপর থাকায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের প্রয়োজন পড়ছে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এইচএসসি পরীক্ষায় নজরদারিতে থাকছে সিসিটিভি-বডি ওর্ন ক্যামেরা

এইচএসসি পরীক্ষায় নজরদারিতে থাকছে সিসিটিভি-বডি ওর্ন ক্যামেরা

সারা দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আগামীকাল (বৃহস্পতিবার, ২ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবারের পরীক্ষায় সর্বমোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

কাল থেকেই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, জেনে নিন রুটিন

কাল থেকেই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, জেনে নিন রুটিন

শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাল থেকেই দেশজুড়ে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ (HSC and equivalent exam 2026)। এবারের পরীক্ষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রশ্নফাঁস ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

এইচএসসি পরীক্ষায় যে ৮টি ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার করা যাবে

এইচএসসি পরীক্ষায় যে ৮টি ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার করা যাবে

আসন্ন এইচএসসি পরীক্ষা ২০২৬ (HSC Exam 2026) এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর এবং হাতঘড়ি ব্যবহার সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এখন থেকে পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি নির্দিষ্ট ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর এবং সাধারণ কাঁটাযুক্ত অ্যানালগ হাতঘড়ি ব্যবহার করতে পারবেন (HSC Exam Calculator List & Wrist Watch New Rules: Dhaka Board Official Notice)।

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো: বিলম্ব ফিসহ আবেদনের নতুন তারিখ ঘোষণা

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো: বিলম্ব ফিসহ আবেদনের নতুন তারিখ ঘোষণা

২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় (HSC Examination 2026) অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সুখবর। শিক্ষার্থীদের সুবিধার্থে আবারও ফরম পূরণের বিশেষ সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ড (HSC Exam Form Fill Up Time Extended)। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের অনুরোধের প্রেক্ষিতে বিলম্ব ফিসহ (Late Fee) ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে।

২০২৭ সালের এইচএসসির খসড়া রুটিন প্রকাশ: পরীক্ষা শুরু ৬ জুন

২০২৭ সালের এইচএসসির খসড়া রুটিন প্রকাশ: পরীক্ষা শুরু ৬ জুন

আগামী বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ও সমমানের পরীক্ষা (HSC and Equivalent Exam) শুরুর সম্ভাব্য তারিখ চূড়ান্ত করা হয়েছে। শিক্ষা বোর্ডগুলোর প্রস্তাবিত খসড়া সময়সূচি (Draft Timetable) অনুযায়ী, ২০২৭ সালের এইচএসসি পরীক্ষা আগামী ৬ জুন থেকে শুরু হবে এবং তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই। রুটিনটি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে; মন্ত্রণালয় থেকে কোনো পরিবর্তন আসলে তা পরবর্তীতে চূড়ান্ত রুটিনে (HSC Draft Routine 2027) যুক্ত করা হবে।

এইচএসসির রুটিন প্রকাশ: কোন দিন কী পরীক্ষা দেখে নিন

এইচএসসির রুটিন প্রকাশ: কোন দিন কী পরীক্ষা দেখে নিন

সারাদেশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বহুল প্রতীক্ষিত এইচএসসি পরীক্ষার রুটিন (HSC Exam Routine 2026) অবশেষে প্রকাশিত হয়েছে। আজ (বুধবার, ২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (Dhaka Education Board) এই সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। রুটিন অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে।