
পরীক্ষা কেন দু’একদিন পেছানো গেল না— শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন
এইচএসসির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং বিজ্ঞানের অন্যতম প্রধান বিষয় পদার্থবিজ্ঞান পরীক্ষার আগে শিক্ষার্থীদের আন্দোলনের পরও কেন তা দু’একদিন পেছানো হলো না, তা জানতে চেয়ে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

‘অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থায় এক বোর্ডের কারণে সব বোর্ডের পরীক্ষা স্থগিত বাস্তবসম্মত নয়’
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিবৃতি
বিরূপ আবহাওয়ার মধ্যও এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে একটি বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের পাঠানো প্ৰতিবেদনের ওপর ভিত্তি করেই চট্টগ্রাম ব্যতীত অন্য সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থায় একটি বোর্ডের কারণে সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা বাস্তবসম্মত নয় বলেও এ বিবৃতিতে উল্লেখ করা হয়।

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের
দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, অতিবর্ষণ ও দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাসহ অন্যান্য বোর্ড ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই দাবি জানিয়েছে সংগঠনটি।

ভোলায় এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর: শতাধিক অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা
ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ রয়েছে, পরীক্ষায় নকল করতে বাধা দেয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।

বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১৬ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত
চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে সব জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৈরী আবহাওয়ায় পাঁচ জেলায় ১১ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত
বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় আগামীকালের (শনিবার, ১১ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ২৭ হাজার, বহিষ্কার ১৭
চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।এদিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডে আরবি প্রথম পত্র (সাধারণ বিভাগ) ও আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) এবং কারিগরি বোর্ডে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে পরীক্ষা।

কাল থেকে শুরু এইচএসসি; সব শিক্ষাবোর্ডে এবার একই প্রশ্নপত্র
দেশজুড়ে এইচএসসি ও সমমান পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে। এবারই প্রথম দেশের সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস রোধে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, এবার প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।

কাল থেকেই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, জেনে নিন রুটিন
শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাল থেকেই দেশজুড়ে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ (HSC and equivalent exam 2026)। এবারের পরীক্ষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রশ্নফাঁস ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আউট হলেই সংশ্লিষ্টদের কঠিন শাস্তি: শিক্ষামন্ত্রী
এ বছর এইচএসসি পরীক্ষায় কোনো প্রশ্ন আউট হলে সংশ্লিষ্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

৩০ হাজার মামলার বোঝায় থমকে আছে শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী
প্রায় ৩০ হাজার মামলাজটের কারণে সারা দেশে শত শত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ (মঙ্গলবার, ২৩ জুন) সকালে চট্টগ্রাম কলেজ মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

বদলাচ্ছে শিক্ষাব্যবস্থা মূল্যায়ন, অভিন্ন প্রশ্নে হবে বোর্ড পরীক্ষা : শিক্ষামন্ত্রী
দেশের শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করতে চায় সরকার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশের সব শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে অভিন্ন প্রশ্নপত্রে। এছাড়া ক্লাস ওয়ানে নামমাত্র ভর্তি পরীক্ষা নেয়া হবে বলেও জানান তিনি।