ময়মনসিংহে অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন সেনাপ্রধান
ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রায় ১৭৩ একর জমিতে অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।