
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে উত্তর কোরিয়ার সমর্থন
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। সেইসঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘অবৈধ’ হামলার নিন্দা জানিয়েছে দেশটি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ কথা জানিয়েছে। খবর আল জাজিরার।

নারী এশিয়ান কাপ: উত্তর কোরিয়ার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ
এএফসি এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

পারমাণবিক অস্ত্র বাড়ানোর পরিকল্পনা কিম জং উনের
নিজেদের পারমাণবিক অস্ত্র বাড়ানোর পরিকল্পনার কথা জানালেন উত্তর কোরিয়া নেতা কিম জং উন। গতকাল (শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি) দলীয় নেতা ও সামরিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান তিনি। এসময় দলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নতুন স্নাইপার রাইফেল উপহার দেন কিম জং উন। এসময় কন্যা কিম জু এইকে নিয়ে বন্দুক চালানো অনুশীলন করেন কিম জং উন।

পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন কিম জং উন
উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের সংখ্যা আরও বাড়াবে বলে ঘোষণা দিয়েছেন সর্বোচ্চ নেতা কিম জং উন। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানী পিয়ংইয়ংয়ে এক প্যারেড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উত্তর কোরিয়ায় ক্ষমতার পারিবারিক লড়াই; আরও একবার সহিংসতার শঙ্কা
ক্ষমতার লড়াই ঘনীয়ে আসছে উত্তর কোরিয়ার ওপর। প্রতিদ্বন্দ্বী, সর্বোচ্চ নেতা কিম জং উনের কিশোরী কন্যা এবং ৪০ ছুঁইছুঁই বোন। মাত্র ১৩ বছরের কিম জু আয় পাবে পারমাণবিক উত্তরাধিকার আর দেশের নেতৃত্বভার, এমনটা কিছুতেই মানতে পারছেন না ফুপু কিম ইও জং। সিংহাসনের উত্তরসূরীর লড়াইয়ে নতি স্বীকারে নারাজ ইও জং আর ভাতিজি জু আয়ের দ্বন্দ্ব রক্তাক্ত স্বৈরাচারী ইতিহাসের দেশটিকে আরও একবার ঠেলে দেবে সহিংসতার দিকে—বাড়ছে এমন শঙ্কা।

পারমাণবিক প্রতিরোধ জোরদারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার
ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর চলমান ভূ-রাজনৈতিক সংকটের মধ্যে নিজেদের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা ওপর জোর দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এরই অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। আজ স্থানীয় সময় (সোমবার, ৫ জানুয়ারি) কোরিয়ান গণমাধ্যম কেসিএনএ এ মহড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

কিমের উপস্থিতিতেই দূরপাল্লার ক্রুজ মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার
পরমাণু অস্ত্র সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে দূরপাল্লার ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গতকালের (রোববার, ২৮ ডিসেম্বর) এ মহড়ায় উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেয়া উত্তর কোরিয়ার সেনারা পেলেন কিমের সংবর্ধনা
রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে উত্তর কোরিয়ার যেসব সেনারা যুদ্ধ করেছেন তাদের সংবর্ধনা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) পিয়ংইয়ংয়ে আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠানের।

দক্ষিণ কোরিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
দক্ষিণ কোরিয়ায় এপেক সম্মেলনের মাত্র এক সপ্তাহ আগেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া। রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী অঞ্চলে থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যা নিয়ে উদ্বিগ্ন প্রতিবেশী অঞ্চল। এদিকে, জাপান বলেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা।

বিশেষ সামরিক কুচকাওয়াজে বিশ্বনেতাদের সামনে নতুন অস্ত্রে শক্তির জানান দিলো চীন
বিশ্বনেতাদের সামনে নিজেদের শক্তির জানান দিতে চলতি বছর স্বাধীনতা দিবসের পরিবর্তে বিজয় দিবসে বিশেষ সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে চীন। বার্তা সংস্থা এপি আরও দাবি করছে, সাংহাই সম্মেলন আর চীনা বিজয় দিবস কাছাকাছি সময়ে হওয়ায় চলতি বছরের সামরিক কুচকাওয়াজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বেইজিং। আর সেখানে উত্তর কোরিয়া, রাশিয়া আর ইরানের রাষ্ট্রপ্রধানের উপস্থিতি ভিন্ন মাত্রা যোগ করছে বলে দাবি আন্তর্জাতিক গণমাধ্যমের। কুচকাওয়াজে নতুন অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শনীর মাধ্যমে বিশ্ব ব্যবস্থা নিয়ে বেইজিংয়ের অভিলাষ ফুটিয়ে তোলার চেষ্টা করেছে।

বিজয় দিবসে চীনের কুচকাওয়াজে অংশ নেবেন কিম-পুতিনসহ বিশ্বনেতারা
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পন উপলক্ষে চীনের কুচকাওয়াজে অংশ নিতে বেইজিং পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে সেখানে উপস্থিত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ অন্যান্য বিশ্বনেতারা। বিজয় দিবস উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে চীন। ঐতিহাসিক এ দিনটির স্মরণে রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে সামরিক কুচকাওয়াজের পাশাপাশি শান্তির প্রতীক কবুতর ও বর্ণিল বেলুন উড়ানোসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পুরুষদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করছে রাশিয়া!
শুরুতে উৎসাহ দিলেও এখন পুরুষ নাগরিকদের সেনাবাহিনীতে যোগদানে বাধ্য করছে রাশিয়া। যুদ্ধক্ষেত্রে আহত রুশ সেনাদের অভিযোগ, ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতে ব্যাপক জনবল হারানোর পরেও এ কৌশল অবলম্বন করে টিকে আছে মস্কো। পাশাপাশি যেসব সেনা সদস্য আর যুদ্ধ করতে মানসিকভাবে প্রস্তুত নয়, তাদেরও ছাড়পত্র দিচ্ছে না রাশিয়া। অভিযোগ আছে, পুলিশের নজরে থাকা রুশ নাগরিকদেরও দেয়া হচ্ছে সেনাবাহিনীর প্রশিক্ষণ।