
ঈশ্বরদীতে ব্যবসায়ীকে আটকে ৭ লাখ আদায়, দুই নারীসহ গ্রেপ্তার ৩
পাবনার ঈশ্বরদীতে হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ীকে আটকে অর্থ আদায়ের অভিযোগে নারীসহ আটক তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) বিকেলে ঈশ্বরদীর পৌর শহরের পিয়ারাখালী জামতলী এলাকার মমতাজ ভিলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পদ্মায় ট্রলার দুর্ঘটনার ১৪ ঘণ্টা পরও নিখোঁজ রকি
পাবনার ঈশ্বরদীর পাকশীতে পদ্মায় ট্রলার দুর্ঘটনায় তিনজন নিখোঁজের দু’জন উদ্ধার হলেও ১৪ ঘণ্টা পার হয়ে গেলেও নিখোঁজ এক যুবক।

ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে ট্রাকচাপায় নিহত স্বামী-স্ত্রী
পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় স্বপ্না খাতুন (৩৫) ও আনোয়ার মালিথা (৪০) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে।

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
পাবনার ঈশ্বরদীতে অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার সময় আলম সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরি শুটারগান, একটি কার্তুজ ও একটি মুঠোফোন জব্দ করা হয়। গতকাল (বৃহস্পতিবার, ২০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত: ৬ ঘণ্টা পর ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল স্বাভাবিক
পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত পাওয়ারকার উদ্ধার, ৬ ঘণ্টা পর ঢাকা-উত্তরাঞ্চল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক। তবে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে ঈশ্বরদী স্টেশন হয়ে সব ট্রেন চলাচল করছে।

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, বিলম্ব ট্রেন চলাচল
পাবনার ঈশ্বরদীতে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পাবনায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
পাবনা ঈশ্বরদী দাশুড়িয়ার শেখপাড়া এলাকায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত হয়েছে। আজ (সোমবার, ২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ সড়ক দুর্ঘটনায় ঘটে।

পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
পাবনার ঈশ্বরদীতে চলন্ত সিএনজিতে থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ওই শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে একই ট্রাকের চাপায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর।

পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় আশিকুর রহমান আশিক (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ২৯ মে) সকাল ১০টার দিকে ঈশ্বরদী-ঢালারচর রেলরুটের কালিকাপুর এলাকায় ১৭ নম্বর রেল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের দেওয়ান দিকশাইল উত্তর পাড়া গ্রামের মনিরুল ইসলাম মনির ছেলে।

পাবনার ঈশ্বরদীতে বিষক্রিয়ায় অন্তত ৩০ শিক্ষার্থী অসুস্থ
পাবনার ঈশ্বরদীতে বিষক্রিয়ায় একটি বিদ্যালয়ে অতন্ত ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। আজ (বুধবার, ১৩ মে ) দুপুরের পর ঈশ্বরদী মুলাডলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ সকলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অসুস্থদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরদীতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত অন্তত ৫
চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ঘটনার জের ধরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।