
মার্কিন-ইরান যুদ্ধঝুঁকি: প্রাণহানি সামলাতে ৭০ বছর পর মার্কিন সেনার গণকবরের মহড়া
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পূর্ণাঙ্গ ও উচ্চমাত্রার সামরিক সংঘাতের মুখে ব্যাপক প্রাণহানির আশঙ্কায় নিজেদের সেনাদের সমাহিত করতে গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিয়েছে মার্কিন সেনাবাহিনী। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের পর এ ধরনের মহড়া আর প্রয়োজন হয়নি যুক্তরাষ্ট্রের। কোরীয় যুদ্ধে প্রায় ৩৭ হাজার মার্কিন সেনা নিহত হয়েছিলেন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন-ইরান সংঘাত: অচিরেই যুদ্ধ শেষের আভাস দিলেন ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত দ্রুতই শেষ হতে যাচ্ছে বলে আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কীভাবে বা কোন প্রক্রিয়ায় এ সংঘাতের ইতি ঘটবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মূল্যস্ফীতির চাপ সত্ত্বেও, তৃতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়ালো ইউরোপের অর্থনীতি
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও তা সামলে উঠে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইতিবাচক প্রবৃদ্ধির মুখ দেখেছে ইউরোপের অর্থনীতি। ইউরো মুদ্রা ব্যবহারকারী ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২১টি দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগের প্রান্তিকের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে সামরিক অভিযানের সম্ভাবনার মুখে শীর্ষ কৌশলবিদকে সরালেন হেগসেথ
ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর্যালোচনার মধ্যেই দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের শীর্ষ কৌশলগত সামরিক পরিকল্পনাকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। অভ্যন্তরীণ পরিস্থিতির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।

নতুন করে হামলা চালালেও নীতি বদলাবে না তেহরান—ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে আরাঘচি
যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে হামলা চালালেও তেহরান নিজেদের নীতি থেকে একচুলও সরবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের নতুন হুঁশিয়ারি সরাসরি প্রত্যাখ্যান করে তিনি জানান, ওয়াশিংটনের নীতিনির্ধারকদের ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকলে তারা আর ইরানে হামলা চালানোর ভুল করবে না। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধ চাপিয়ে যুক্তরাষ্ট্রকে সংকটে ফেলার অভিযোগে ট্রাম্পকে দুষলেন ওবামা
বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভ্যন্তরীণ নীতি, পররাষ্ট্রনীতি ও কথিত দুর্নীতির তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ মধ্য-পশ্চিমাঞ্চলীয় দুটি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীদের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এই আক্রমণ শানান তিনি। আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।

ইরানে নতুন হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; হরমুজে মাইনে ক্ষতিগ্রস্ত দুই তেলবাহী জাহাজ
আরব সাগরে অবস্থানরত রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটনে বাঙ্কার বিধ্বংসী বোমা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুত করে ইরানে বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। একই সময়ে হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে দুটি তেলের সুপারট্যাংকার বিকল হওয়া, সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা এবং ইয়েমেনের রাজধানীতে সৌদি জোটের প্রাণঘাতী বিমান হামলায় গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পারমাণবিক অস্ত্রের আকাঙ্ক্ষা নেই তেহরানের—মাসুদ পেজেশকিয়ান
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্যোগ নিচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তুতি ব্যক্ত করলেও মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির তীব্র সমালোচনা করেছেন। অন্যদিকে, ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে সৈন্য প্রত্যাহার করে নিলে হরমুজ প্রণালি চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে; অন্যথায় মার্কিন বাহিনীকে জোরপূর্বক তাড়িয়ে দেয়া হবে। সিএনবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে, তেলের দাম হু হু করে কমবে —ট্রাম্পের দাবি
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব দ্রুতই’ শেষ হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, সংঘাত শেষ হওয়ার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আশঙ্কাজনকভাবে কমে যাবে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
 weapon at Eglin Air Force Base, Florida-320x167.webp)
ইরানের জ্বালানি ও পারমাণবিক স্থাপনায় ‘মাদার অব অল বম্বস’ ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে বা পরে ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে পরমাণু-বহির্ভূত সবচেয়ে শক্তিশালী বোমা ‘মাদার অব অল বম্বস’ বা ‘সব বোমার মা’ ফেলার নতুন সামরিক পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে পরিচিত একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

মার্কিন প্রস্তাব খতিয়ে দেখছে তেহরান—আব্বাস আরাঘচি
যুদ্ধ অবসানের লক্ষ্যে তেহরানের দেওয়া একটি প্রস্তাবের বিপরীতে ওয়াশিংটনের পাঠানো প্রতিক্রিয়া মূল্যায়ন করছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গতকাল (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন। ডিপিএ ইন্টার ন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য হতে পারে পরমাণু ও জ্বালানি স্থাপনা
ইরানে নতুন করে সামরিক অভিযান ও বিমান হামলা শুরুর জন্য মার্কিন বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, কয়েক দিন আগেই এই নির্দেশ জারি করা হয়।টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।