ইয়াবা
যশোরে ডিএনসির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

যশোরে ডিএনসির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

যশোরে একটি প্রাইভেটকারের ড্যাশবোর্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ এবং দুই ব্যক্তিকে আটক করা হয়।

রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯

রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯

রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সহ-সভাপতি শাফিন মাহমুদ চৌধুরী প্রিয়সহ (২৯) ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২২ মামলার পলাতক আসামি সজল দাশও রয়েছেন।

ইয়াবা বিক্রিতে বাধা দেয়ায় ভাঙ্গায় সংঘর্ষ, আহত ২৫

ইয়াবা বিক্রিতে বাধা দেয়ায় ভাঙ্গায় সংঘর্ষ, আহত ২৫

ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবা বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমুল্লুকদী গ্রামে দফায় দফায় সংঘর্ষে এলাকায় রণক্ষেত্র পরিণত হয়। এঘটনায় দুই পক্ষের কমপক্ষে ২৫ জন লোক আহত হয়েছে। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।