কঙ্গোতে ইবোলা সংক্রমণ: জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ডব্লিউএইচও
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলার নতুন ভ্যারিয়েন্টকে 'জনস্বাস্থ্যবিষয়ক বৈশ্বিক জরুরি অবস্থা' ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ডব্লিউএইচও বলছে, কঙ্গোর সঙ্গে সীমানা রয়েছে এমন দেশগুলোতে ভাইরাসটি ছড়িয়ে পড়ার শঙ্কা থাকলেও, এটি এখনও বিশ্ব মহামারীর পর্যায়ে পৌঁছায়নি। এখন পর্যন্ত কঙ্গোতে ইবোলা আক্রান্ত হয়ে ৮৭ জন প্রাণ হারিয়েছেন। আর আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩৬জন। প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ডব্লিউএইচও।