
হবিগঞ্জে নারীদের গোসলের ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ৫০
হবিগঞ্জের বানিয়াচংয়ে নারীদের গোসলের সময় ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে।

ফরিদপুরে ভাতিজার পর চাচাকেও কুপিয়ে হত্যা
ফরিদপুরের আলফাডাঙ্গায় দীর্ঘদিনের গ্রাম্য বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ভাতিজা হত্যার আড়াই মাসের মাথায় রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৫) নামে এক চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল (শনিবার, ১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পোল্যান্ডে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
পোল্যান্ডে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। একটি লেভেল ক্রসিংয়ে মালবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি।

ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে ট্রাকচাপায় নিহত স্বামী-স্ত্রী
পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় স্বপ্না খাতুন (৩৫) ও আনোয়ার মালিথা (৪০) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে।

ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত, আহত ১৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে মো. আবদুল আলিম (৪০) নামে এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আলিম চট্টগ্রামের বারোয়ারহাট পৌরসভার আবদুল কাদেরের ছেলে। গতকাল (রোববার, ৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের লালপোল এলাকার স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

শরীয়তপুরে আবারও মজুতকৃত ককটেল বিস্ফোরণ, আহত ১
শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা বিপুল ককটেল বিস্ফোরণে রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরের টিনের চালা উড়ে গিয়ে বাঁশবাগানে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের আরও দুটি বসতঘর।

গাজায় আবারও ইসরাইলি হামলায় নিহত ১, আহত ৪
অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে এক ফিলিস্তিনি নাগরিক। আহত হয়েছেন আরও ৪ জন। এছাড়া জেরুজালেমের পুরাতন শহরের দামেস্ক গেটের কাছে আরেক ফিলিস্তিনিকে হত্যা করা হয়।

ফেনীতে কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় তিনজন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ, আহত ৪০
হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু-কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে রাতের আধাঁরে টর্চ জ্বালিয়ে ছয় মহল্লাবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল (রোববার, ৩০ আগস্ট) রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রুশ হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত অন্তত ৪৭, আহত ৩২৯
ইউক্রেনে গেল সপ্তাহজুড়ে চালানো রুশ হামলায় শিশুসহ অন্তত ৪৭ জন নিহত ও ৩২৯ জন আহত হয়েছেন বলে জাতিসংঘ। এরমধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন, মার্কিন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের একটি ছোট চালান হাতে পেয়েছে কিয়েভ। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে ড্রোন দিয়ে সাধারণ ইউক্রেনীয়দের ধাওয়া করে হত্যার গুরুতর অভিযোগ উঠেছে। এদিকে, ইউক্রেনীয় হামলা থেকে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় নতুন একটি বিলে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প: আহত অন্তত ৩৭
জাপানের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩৭ জন আহত হয়েছেন। আজ (রোববার, ২৩ আগস্ট) স্থানীয় সময় ভোরে এই মাঝারি মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

বগুড়ায় স্কুলবাস খাদে পড়ে শিক্ষার্থী নিহত, আহত ১০
বগুড়ায় বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১০ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।