আমদানি
চাহিদা থাকলেও মিলছে না ন্যায্যমূল্য; লোকসানে রাঙামাটির হলুদ চাষিরা

চাহিদা থাকলেও মিলছে না ন্যায্যমূল্য; লোকসানে রাঙামাটির হলুদ চাষিরা

রঙ, স্বাদ আর সুগন্ধির কারণে দেশ জুড়ে পাহাড়ি হলুদের বিপুল চাহিদা থাকলেও রাঙামাটিতে দাম কমেছে শুকনো হলুদের। গত বছরের চেয়ে এবার তিন হাজার টাকা কমে মন প্রতি বিক্রি হচ্ছে সাত হাজার টাকায়। এতে উৎপাদন খরচ আর বাজারে দামে লোকসানের মুখে পড়েছেন চাষিরা। দাম পতনে ব্যবসায়ী সিন্ডিকেট আর বিদেশি হলুদের আমদানিকে দুষছেন কৃষি বিভাগ ও ব্যবসায়ীরা।

বিশ্ববাজারে ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্যের চাহিদা বাড়ায় কমেছে আমদানি

বিশ্ববাজারে ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্যের চাহিদা বাড়ায় কমেছে আমদানি

একসময় দেশের বাজারে টেলিভিশন, ফ্রিজ, এসি মানেই ছিলো বিদেশি ব্র্যান্ডের আধিপত্য। তবে সময় বদলেছে। দেশিয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো শুধু দেশের চাহিদাই মেটাচ্ছে না, আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিচ্ছে, কমেছে আমদানি। বিশ্বের ২৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত টিভি, ফ্রিজ ও এসি। বর্তমানে দেশে এসব পণ্যের প্রায় ১০ হাজার কোটি টাকার বাজার রয়েছে। প্রতিবছর ২০-২৫ শতাংশ হারে বড় হচ্ছে গৃহস্থালি ইলেকট্রনিক পণ্যের এ খাতটি।

দেশের গুঁড়া দুধের বাজারে শীর্ষ স্থান আবুল খায়ের গ্রুপের

দেশের গুঁড়া দুধের বাজারে শীর্ষ স্থান আবুল খায়ের গ্রুপের

বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ দেশের গুঁড়া দুধ বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি এই খাতে ৩৮% মার্কেট শেয়ার নিয়ে দেশের সর্বোচ্চ আমদানিকারক ও মার্কেট লিডার হিসেবে অবস্থান করছে। গুণগত মান, ভোক্তাদের আস্থা এবং পুষ্টিগুণ নিশ্চিত করার মাধ্যমে তারা এই শীর্ষ স্থান অর্জন করেছে।

জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়: তথ্যমন্ত্রী

জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়: তথ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইস্যুতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়, সরকারের কাজ হচ্ছে দীর্ঘ মেয়াদে সুশাসন বজায় রাখা। আজ (সোমবার, ১ জুন) সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুগ্ধজাত পণ্য উৎপাদনে বাংলাদেশ আমদানি নির্ভরতা কমাতে চায়: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দুগ্ধজাত পণ্য উৎপাদনে বাংলাদেশ আমদানি নির্ভরতা কমাতে চায়: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দুগ্ধজাত পণ্য উৎপাদনে বাংলাদেশ আমদানি নির্ভরতা কমাতে চায়, দুধ উৎপাদনের পরিধি বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (সোমবার, ১ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ এর আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা জানান তিনি।

ইরাকে আকাশছোঁয়া পশুর দাম; কোরবানি নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ

ইরাকে আকাশছোঁয়া পশুর দাম; কোরবানি নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ

ইরাকে কোরবানির পশুর দাম আকাশছোঁয়া। এবার ঈদে কোরবানি দেয়া অনেক পরিবারের পক্ষেই সম্ভব হয়ে উঠছে না। শুধু পশু নয়, নিত্যপণ্যের দামও নাগালের বাইরে চলে গেছে ইরাকিদের। পশুখাদ্যের উচ্চমূল্যের কারণে খরচ বেড়েছে পশু লালন পালনেও। মাংস ও গবাদিপশুর জন্য তাদের নির্ভর করতে হয় আমদানির ওপর।

ঈদ উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৭ দিন

ঈদ উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৭ দিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোলে টানা সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ (সোমবার, ২৫ মে) থেকে ৩১ মে পর্যন্ত বন্দর, কাস্টমস ও পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকবে।

বিস্ফোরক সংকটে মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদন বন্ধ

বিস্ফোরক সংকটে মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদন বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ কঠিন শিলা খনি মধ্যপাড়ায় আবারও পাথর উৎপাদন বন্ধ হয়ে গেছে। বিস্ফোরক হিসেবে ব্যবহৃত অ্যামোনিয়াম নাইট্রেটের ঘাটতির কারণে আজ (মঙ্গলবার, ১৯ মে) সকাল থেকে উৎপাদন কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে উৎপাদন ঠিকাদার জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।

১৭ দিন বন্ধ থাকার পর সোনা মসজিদ দিয়ে পাথর আমদানি শুরু

১৭ দিন বন্ধ থাকার পর সোনা মসজিদ দিয়ে পাথর আমদানি শুরু

দীর্ঘ ১৭ দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৯ মে) বেলা ১২টা থেকে ভারত থেকে পাথর আমদানি কার্যক্রম পুনরায় শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত ২০টি পণ্যবাহী ট্রাক সোনা মসজিদ পানামা পোর্টে প্রবেশ করে পাথর আমদানি সম্পন্ন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বেনাপোল স্থলবন্দরে নানা অনিয়মের অভিযোগ; কাটছে না বন্দরের রাজস্ব ঘাটতি

বেনাপোল স্থলবন্দরে নানা অনিয়মের অভিযোগ; কাটছে না বন্দরের রাজস্ব ঘাটতি

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতীয় পণ্য প্রবেশ ও খালাস হলেও অনেক পণ্য এন্ট্রি না করার অভিযোগ উঠেছে। এতে ব্যাপক পরিমাণে শুল্ক হরাচ্ছে কাস্টমস হাউসে। অন্যদিকে, কম শুল্কযুক্ত পণ্য ঘোষণা দিয়ে বেশি শুল্কের অন্য পণ্য আমদানির ঘটনাও ঘটছে অহরহ। এমন পরিস্থিতিতে পণ্য আমদানি ঠিক থাকলেও, নানা অনিয়মে বন্দরের রাজস্ব ঘাটতি কাটছে না।

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর স্বাধীনতা ঘোষণার বিষয়ে তাইওয়ানকে সতর্ক করলো ট্রাম্প

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর স্বাধীনতা ঘোষণার বিষয়ে তাইওয়ানকে সতর্ক করলো ট্রাম্প

চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর তাইওয়ান ইস্যুতে সুর বদল করলেন ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার বিষয়ে তাইওয়ানকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে সরাসরি বলেছেন, তিনি চান না তাইওয়ান স্বাধীনতা দাবি করুক। এমনকি তাইপেকে ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির বিষয়ে স্পষ্ট করে কিছু বলছেন না ট্রাম্প। এদিকে, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের বিরোধিতা না করলেও, এর অর্থ বিশ্লেষণ করে দেখবে তাইওয়ানের পররাষ্ট্র দপ্তর। তবে, ওয়াশিংটন থেকে অস্ত্র আমদানির বিষয়ে আইনি জটিলতা নেই বলে দাবি তাইপের।

সোনা মসজিদ স্থলবন্দরে ৮ দিন ধরে বন্ধ পাথর আমদানি

সোনা মসজিদ স্থলবন্দরে ৮ দিন ধরে বন্ধ পাথর আমদানি

চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে পাথরের অ্যাসেসমেন্ট ভ্যালু বৃদ্ধির প্রতিবাদে টানা ৮ দিন ধরে পাথর আমদানি বন্ধ রয়েছে। গত ২ মে থেকে ব্যবসায়ীদের পাথর আমদানি বন্ধ থাকায় পুরো বন্দরে স্থবিরতা নেমে এসেছে। কাজ না থাকায় বেকার সময় পার করছেন শ্রমিকরা।