আব্বাস আরাঘচি
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: ঐকমত্যের পথে বাধা এখনো কাটেনি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: ঐকমত্যের পথে বাধা এখনো কাটেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারকের প্রয়োজনীয়তা নিয়ে নিজ দেশের জনমতকে আশ্বস্ত করার চেষ্টা করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এই চুক্তিকে তিনি ইরানের বড় বিজয় হিসেবে তুলে ধরছেন। যদিও এর বিস্তারিত খুঁটিনাটি এখনো পুরোপুরি প্রকাশ করেননি তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান–যুক্তরাষ্ট্র চুক্তি: বিশ্ববাজারে কমছে তেলের দাম, ধোঁয়াশা কাটেনি পরমাণু ইস্যুতে

ইরান–যুক্তরাষ্ট্র চুক্তি: বিশ্ববাজারে কমছে তেলের দাম, ধোঁয়াশা কাটেনি পরমাণু ইস্যুতে

যুক্তরাষ্ট্র ও ইরান তাদের মধ্যকার যুদ্ধ অবসানের জন্য একটি সমঝোতা চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে ইঙ্গিত দিয়েছে। ওয়াশিংটনের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, উভয় পক্ষ একটি দলিলে সম্মত হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে একটি প্রাথমিক চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সমঝোতার খবরের মধ্যেই হরমুজ প্রণালিতে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সমঝোতা চুক্তির খুব কাছাকাছি ইরান ও যুক্তরাষ্ট্র: আব্বাস আরাঘচি

সমঝোতা চুক্তির খুব কাছাকাছি ইরান ও যুক্তরাষ্ট্র: আব্বাস আরাঘচি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার বিষয়টি ‘এতটা কাছে আর কখনো আসেনি’ বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তেহরান চুক্তির শর্তগুলো গণমাধ্যমে ফাঁস করে দিয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগের পরপরই এই মন্তব্য করলেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধবিরতি অকার্যকর করার জন্য যুক্তরাষ্ট্র দায়ী: আরাঘচি

যুদ্ধবিরতি অকার্যকর করার জন্য যুক্তরাষ্ট্র দায়ী: আরাঘচি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং এর জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতে তেহরানের পাল্টা আঘাতের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সাথে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফোনে আলাপকালে তিনি ওয়াশিংটনের হামলার তীব্র নিন্দা জানান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৈরুতে হামলা হলে পুরোদমে যুদ্ধ শুরু হবে—আরাঘচি

বৈরুতে হামলা হলে পুরোদমে যুদ্ধ শুরু হবে—আরাঘচি

লেবাননের রাজধানী বৈরুতে যেকোনো ধরনের হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে আবারও ‘পুরোদমে যুদ্ধ’ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী তাদের আক্রমণ অব্যাহত রাখার প্রেক্ষাপটে গতকাল (বুধবার, ৩ জুন) তিনি এই কড়া বার্তা দিলেন।

আঞ্চলিক উত্তেজনা কমাতে ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা

আঞ্চলিক উত্তেজনা কমাতে ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা প্রশমন ও সংঘাতের বিস্তার রোধে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আলোচনা করেছেন ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। গতকাল (শনিবার, ২৩ মে) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ টেলিফোনে এই আলোচনা করেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্য সংকট প্রশমনে ইরানকে সংলাপের আহ্বান কাতারের

মধ্যপ্রাচ্য সংকট প্রশমনে ইরানকে সংলাপের আহ্বান কাতারের

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে আঞ্চলিক সংকট নিরসনে চলমান মধ্যস্থতা উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কূটনীতি দুর্বল করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

কূটনীতি দুর্বল করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

যুদ্ধাবস্থা নিরসনে চলমান শান্তি আলোচনার প্রধান বাধা হলো ওয়াশিংটনের অতিরিক্ত দাবি-এমনটাই বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপের সময় এ কথা বলেন তিনি। এসময় আরঘচি আরও বলেন, যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ, পরস্পরবিরোধী অবস্থান এবং সামরিক আগ্রাসনের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করে তুলছে। অবশ্য ইরানের এমন মন্তব্যের বিপরীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন, তেহরান ইস্যুতে একটি চুক্তির দিকে কিছুটা অগ্রসর হয়েছে যুক্তরাষ্ট্র। তবে আরও কাজ করা প্রয়োজন বলে জানান তিনি।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের উদ্যোগ; আব্বাস আরাঘচির সঙ্গে আসিম মুনিরের বৈঠক

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের উদ্যোগ; আব্বাস আরাঘচির সঙ্গে আসিম মুনিরের বৈঠক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। গতকাল (শুক্রবার, ২২ মে) রাতে অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষই যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা এবং পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত নিরসনে পাকিস্তান শুরু থেকেই সরাসরি মধ্যস্থতা করছে।

শান্তি আলোচনার প্রধান বাধা ওয়াশিংটনের অতিরিক্ত দাবি: আব্বাস আরাঘচি

শান্তি আলোচনার প্রধান বাধা ওয়াশিংটনের অতিরিক্ত দাবি: আব্বাস আরাঘচি

যুদ্ধাবস্থা নিরসনে চলমান শান্তি আলোচনার প্রধান বাধা হলো ওয়াশিংটনের অতিরিক্ত দাবি। এমন মন্তব্য করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা; মধ্যস্থতায় মরিয়া পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা; মধ্যস্থতায় মরিয়া পাকিস্তান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টায় তেহরানে ফের বৈঠকে বসেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শুক্রবার তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বারো সপ্তাহ ধরে চলা এই সংঘাত নিরসনে একটি ফ্রেমওয়ার্ক বা রূপরেখা তৈরির চেষ্টা করছে পাকিস্তান।

আটকে থাকা ৮ জাহাজ ছাড়তে ইরানকে থাইল্যান্ডের অনুরোধ

আটকে থাকা ৮ জাহাজ ছাড়তে ইরানকে থাইল্যান্ডের অনুরোধ

হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকে থাকা থাইল্যান্ডের পতাকাবাহী আটটি জাহাজকে নিরাপদে পার হওয়ার সুযোগ দিতে ইরানের প্রতি অনুরোধ জানিয়েছে থাইল্যান্ড। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে থাই পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক পুয়াংকেটকেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এই অনুরোধ জানান। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।