
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালামের আপিল চলবে কি না, আদেশ ৭ সেপ্টেম্বর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কি না, সে বিষয়ে আদেশের জন্য ৭ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন আপিল বিভাগ।

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা: আসামির আপিল শুনানি শেষ, রায় মঙ্গলবার
মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। আগামীকাল (মঙ্গলবার, ২৫ আগস্ট) রায় ঘোষণা করবে হাইকোর্টের বিশেষ বেঞ্চ।

নুসরাত হত্যা মামলার আপিলের রায় ঘিরে বাড়িতে নিরাপত্তা জোরদার
ফেনীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফী হত্যা মামলায় হাইকোর্টে আপিলের রায় পড়া শুরু হয়েছে। রায় ঘিরে নুসরাতের পরিবারের নিরাপত্তায় সোনাগাজী পৌর শহরে তার বাড়িতে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আজ (বৃহস্পতিবার, ২১ মে) এ তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

মনোনয়ন গ্রহণ-বাতিলের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ৫৮ আপিল মঞ্জুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ৫৮টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া সাতটি আপিল নামঞ্জুর বা বাতিল করা হয়েছে এবং অপর ছয়টি আপিলের শুনানি অপেক্ষমাণ রাখা হয়েছে।

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে ৬৪৫ আপিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে। আপিল গ্রহণের শেষ দিনে আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) ইসিতে ১৭৬টি আপিল দায়ের করা হয়েছে বলে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন।

সংসদ নির্বাচন: মনোনয়ন বাছাইয়ের শেষ দিন আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ (রোববার, ৪ জানুয়ারি)। বাছাই শেষে সারা দেশে কতগুলো মনোনয়নপত্র বৈধ এবং কতগুলো বাতিল হয়েছে, তা প্রকাশ করা হবে। ইসির তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে।

পঞ্চদশ সংশোধনী: আপিলে পক্ষভুক্ত হলেন মির্জা ফখরুল
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে পক্ষভুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ বিএনপি মহাসচিবের পক্ষভুক্ত হওয়ার আবেদন মঞ্জুর করেন। আদালতে বিএনপির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৮ম দিনের আপিল শুনানি চলছে
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি গড়ালো ৮ম দিনে। আজ (বুধবার, ৫ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিএনপির পক্ষ থেকে শুনানি করছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের ৫ম দিনের শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় আপিলের ওপর ৫ম দিনের শুনানি চলছে। আজ (বুধবার, ২৯ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। শুনানি করছেন বিএনপির পক্ষের আইনজীবী।

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের চতুর্থ দিনের শুনানি চলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।

জাকসু নির্বাচন: ২টা পর্যন্ত করা যাবে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল
জাকসু নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই থেকে বাদ পড়া ২০জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন।