
নবম পে-স্কেলের দাবিতে উত্তাল শিক্ষাঙ্গন: সারা দেশে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট
নবম পে-স্কেলের গেজেট (9th Pay Scale Gazette) জারির দাবিতে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসগুলোতে কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের (Government Employees Unity Council) পূর্বঘোষিত কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষক-কর্মচারীরা এই আন্দোলনে অংশ নেন।

সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রশিবিরের সংহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে দ্রুত অধ্যাদেশ জারির জোর দাবি জানিয়েছে সংগঠনটি। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) শিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এ সংহতি প্রকাশ করা হয়।

সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির কাজ চলছে, শিক্ষার্থীদের ধৈর্যশীল হওয়ার আহ্বান
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ফের আন্দোলনে নেমেছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) তারা ঢাকার তিনটি গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেছেন। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

সাত কলেজের আজকের আন্দোলন স্থগিত
সাত কলেজের শিক্ষার্থীদের আজকের আন্দোলন স্থগিত করা হয়েছে। তবে দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। আগামীকাল (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত একই রকমভাবে রাজধানীর তাঁতীবাজার, সাইন্সল্যাব ও টেকনিক্যাল মোড়ে আন্দোলন চলবে।

ইরানে সরকারবিরোধী আন্দোলনে আলোচিত কে এই ‘রেজা পাহলভি’
ইরানের চলমান সরকারবিরোধী আন্দোলনের জেরে নতুন করে আলোচনায় নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। এরইমধ্যে আন্দোলনকারীরা খামেনি সরকারের পদত্যাগের পাশাপাশি রেজার স্বদেশ প্রত্যাবর্তনের দাবি জানিয়েছেন। ১৯৭৯ সালে পিতা মোহাম্মদ রেজা শাহ পাহলভির পতনের পর থেকে স্ত্রী-সন্তানসহ প্রবাসজীবন কাটাচ্ছেন রেজা পাহলভি।

নেপালে প্রধানমন্ত্রী পদে লড়বেন কাঠমান্ডুর মেয়র ও র্যাপার বালেন্দ্র শাহ
নেপালে আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন কাঠমান্ডুর মেয়র ও জনপ্রিয় র্যাপার বালেন্দ্র শাহ। জেন-জিদের নেতৃত্বে নেপালে সরকার পতনের আন্দোলনের অন্যতম সমর্থক বালা এরইমধ্যে যোগ দিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে।

ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতি রক্ষায় বিএনপির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: ফখরুল
বিএনপিকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাংলাদেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান এবং এ দেশের ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতি রক্ষায় বিএনপিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’

বড়পুকুরিয়া কয়লা খনি রক্ষায় শ্রমিকদের ৬ দফা দাবি, আন্দোলনের হুঁশিয়ারি
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে কয়লার দাম নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা নিরসনে খোলা বাজারে কয়লা বিক্রিসহ ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছে খনির শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (সিবিএ)। আজ (সোমবার, ২২ ডিসেম্বর) সকাল ১১টায় বড়পুকুরিয়া সিবিএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এসব দাবি তুলে ধরেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করা হয়।

জুলাই আন্দোলন: পাঁচ অভিযোগে আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
জুলাই–আগস্টের আন্দোলনে কারফিউ জারি করে ছাত্র-জনতার হত্যায় উসকানিসহ পাঁচটি অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আজ (সোমবার, ২২ ডিসেম্বর)।

কর্মীদের আন্দোলন স্থগিত, চালু হলো মেট্রোরেল
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন মেট্রোরেলের কর্মীরা। পাশাপাশি আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) রাত থেকেই মেট্রো চলাচল শুরু হচ্ছে। উত্তরা থেকে শেষ ট্রেন রাত ৯টা এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে।

তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলেই কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
গত ১৬ মাসে ২ হাজারের মতো আন্দোলন হয়েছে, যার সবকটিই শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। সরকার যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। তফসিল ঘোষণার পর দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

সরকার গঠন ঘিরে বিক্ষোভে উত্তাল চেক প্রজাতন্ত্র
সরকার গঠন নিয়ে বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র। রাজধানী প্রাগে শিক্ষার্থীরা জরো হয়ে আন্দোলনের ডায় দেয়।