আধুনিক কৃষি
কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন; ন্যানো ফার্টিলাইজার কী, ব্যবহার হয় কীভাবে?

কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন; ন্যানো ফার্টিলাইজার কী, ব্যবহার হয় কীভাবে?

বাংলাদেশের ক্রমবর্ধমান ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছর বিপুল পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করতে হচ্ছে (What is Nano Fertilizer and How to Use It)। তবে সম্প্রতি সারের সরবরাহ, ব্যবস্থাপনা সংকট এবং অতিরিক্ত সারের ব্যবহারে মাটির ক্ষতি, পরিবেশ দূষণ ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় চরম চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে সার সংকটের টেকসই সমাধান হিসেবে কৃষি বিজ্ঞানীরা এখন ‘ন্যানো ফার্টিলাইজার’ (Nano Fertilizer) বা অণু সারের প্রতি গুরুত্ব দিচ্ছেন যা বৈশ্বিক কৃষিতে চতুর্থ শিল্প বিপ্লব (Fourth Industrial Revolution in Agriculture) হিসেবে বিবেচিত হচ্ছে।

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল ৭ জানুয়ারির মধ্যে, যেভাবে তৈরি হবে মেধা তালিকা

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল ৭ জানুয়ারির মধ্যে, যেভাবে তৈরি হবে মেধা তালিকা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল (Agriculture Admission Result 2026) প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারির মধ্যে এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফলাফল প্রস্তুত করার কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।

আধুনিক কৃষি ব্যবস্থায় বদলে যাচ্ছে রংপুর-বগুড়ার কৃষকের ভাগ্য

আধুনিক কৃষি ব্যবস্থায় বদলে যাচ্ছে রংপুর-বগুড়ার কৃষকের ভাগ্য

আধুনিক কৃষি ব্যবস্থায় বদলে যাচ্ছে রংপুর ও বগুড়ার কৃষকের ভাগ্য। উন্নত কৃষি যন্ত্রাংশ, বীজ ও প্রশিক্ষণে গড়ে উঠছে 'ফার্মিং স্মার্ট ভিলেজ'। অন্যদিকে, পরিবেশবান্ধব পলিনেট হাউজ প্রযুক্তি ব্যবহারে লাভবান হচ্ছেন উত্তরবঙ্গের কৃষকরা। ব্যাংক ও উন্নয়ন সংস্থা বলছে, টেকসই কৃষির জন্য অর্থায়ন অব্যাহত থাকবে।

যশোরের চৌগাছায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বারোমাসি সজনে

যশোরের চৌগাছায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বারোমাসি সজনে

যশোরের চৌগাছায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বারোমাসি সজনে। পুষ্টি ও ওষুধি গুণ থাকায় স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার সজনে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ফলন ভাল হওয়ার পাশাপাশি দাম বেশি থাকায় লাভবান হচ্ছেন চাষিরা।

ভেজাল বালাইনাশক নিয়ন্ত্রনে নেই পরীক্ষাগার

ভেজাল বালাইনাশক নিয়ন্ত্রনে নেই পরীক্ষাগার

ভেজাল ও নিম্নমানের বালাইনাশকে প্রতিবছর মাটি, ফসল ও পরিবেশের কি ক্ষতি হচ্ছে তা টাকার অংকে হিসাব না থাকলেও বড় অংকের ক্ষতি যে হচ্ছে সেটি নিশ্চিত করেছেন কৃষি গবেষকরা। বগুড়ায় সার ও বালাইনাশক দ্রব্যের আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের সংখ্যা দুই শতাধিক। এসব প্রতিষ্ঠানে নেই মান নিয়ন্ত্রন ল্যাব। এমনকি সরকারিভাবেও কোনো তদারকি হয় না। এতে করে প্রতারিত হচ্ছেন কৃষক। ঘটছে ফলন বিপর্যয়।

৩০ শতাংশ উৎপাদন বাড়াতে পারে কৃষি প্রযুক্তি

৩০ শতাংশ উৎপাদন বাড়াতে পারে কৃষি প্রযুক্তি

কৃষিতে প্রযুক্তির ব্যবহারে প্রায় ৩০ শতাংশ ফসল উৎপাদন বাড়ানো সম্ভব। এতে কৃষকের আয় বাড়বে সঙ্গে সাশ্রয় হবে সময়ের, কমবে খরচ। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, প্রযুক্তি হতে হবে কৃষকবান্ধব, এতেই মিলবে সফলতা।

ফুড অ্যান্ড অ্যাগ্রো এক্সপোতে ক্রেতা-দর্শনার্থীর ভিড়

ফুড অ্যান্ড অ্যাগ্রো এক্সপোতে ক্রেতা-দর্শনার্থীর ভিড়

ছুটির দিনে ফুড অ্যান্ড অ্যাগ্রো এক্সপোতে ক্রেতা-দর্শনাথীর ভিড় চোখে পড়ার মতো ছিল। এদিন মেলায় আসা কৃষি উদ্যোক্তারা ফসলের উৎপাদন বাড়াতে আধুনিক বিভিন্ন প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়েছেন।

রাজধানীতে চলছে কৃষিপ্রযুক্তি মেলা

রাজধানীতে চলছে কৃষিপ্রযুক্তি মেলা

রাজধানীতে ১৩টি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলা চলছে। এখানে আধুনিক সব কৃষিপ্রযুক্তি মেশিনারিজ পাওয়া যাচ্ছে। মেলায় বিভিন্ন ধরনের নতুন পণ্য পেয়ে খুশি দর্শনার্থী ও উদ্যোক্তারা। এই মেলা শেষ হবে আগামী ২৭ এপ্রিল।