
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ৫ দিনে শাহজালালে ১৭৩ ফ্লাইট বাতিল
ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা এখনও বন্ধ রয়েছে। এ কারণে আজ (বুধবার, ৪ মার্চ) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৫টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।

পাকিস্তানের আকাশসীমায় বাণিজ্যিক ফ্লাইট চলাচল আংশিক বন্ধ ঘোষণা
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের কারণে আঞ্চলিকভাবে বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এর অংশ হিসেবে মার্চ মাসের শেষ পর্যন্ত লাহোর ও করাচি অঞ্চলে বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা আংশিকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ: এয়ারলাইনসকে বেবিচকের জরুরি নির্দেশনা
ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পর কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হওয়ায় সব এয়ারলাইনসকে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরাইল সংঘাত: চট্টগ্রামে ৬ ফ্লাইট বাতিল
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী এবং ওইসব দেশ থেকে চট্টগ্রামমুখী ৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে তিনটি বহির্গমন ফ্লাইট ও তিনটি আগমনী ফ্লাইট।

বিভিন্ন গন্তব্যে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ
ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং তেহরানের পাল্টা হামলার মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। আল–জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইরানের বিরুদ্ধে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে সৌদি আরব
ইরানের দিকে আরও একটি যুদ্ধের নৌবহর পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। শিগগিরই তেহরান-ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তি হবে বলেও জানান তিনি। এদিকে, ফোনালাপে সৌদি যুবরাজের কাছে ইরানের প্রেসিডেন্ট অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ক্রমাগত হুমকি দিয়ে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে। ইরানের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে নিশ্চিত করেছে সৌদি আরব। উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

ইরানের আকাশসীমায় সব বিধি-নিষেধ তুলে নিয়েছে তেহরান
ইরানের আকাশসীমা থেকে সব ধরণের বিধিনিষেধ তুলে নিয়েছে তেহরান। শনিবার এ ঘোষণা দেয় দেশটির সিভিল এভিয়েশন বিভাগ। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরণের ফ্লাইটের জন্য ২৪ ঘণ্টা উন্মুক্ত থাকবে ইরানের আকাশ।

ইরাক ও কাতারে ইরানের হামলা: বন্ধ ৫ দেশের আকাশসীমা
কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১১টি মিসাইল হামলা চালিয়েছে ইরান। পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এ হামলা চালানো হয় বলে দাবি আইআরজিসির। যদিও সবকটি মিসাইল সফলভাবে প্রতিহতের দাবি কাতারের। এমন পরিস্থিতিতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে উপসাগরীয় ৫টি দেশের আকাশসীমা।

ইরানে মার্কিন হামলার পর আকাশসীমা বন্ধ করল ইসরাইল
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করল ইসরাইল। রোববার (২২ জুন) সকালে ইসরাইল বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

একদিন পর আকাশসীমা খুলে দিল জর্ডান, সিরিয়া ও লেবানন
ইসরাইল-ইরান সংঘর্ষের কারণে বন্ধ ঘোষণার একদিন পর আজ (শনিবার, ১৪ জুন) জর্ডান, সিরিয়া ও লেবানন তাদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। আম্মান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

জাপান ও আর্কটিক সাগরের আকাশে রাশিয়ার বোমারু বিমানের মহড়া
'তুপোলেভ নাইন্টি ফাইভ' মডেলের দু'টি বোমারু বিমান নিয়ে প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলসহ জাপান ও আর্কটিক সাগরের আকাশসীমায় মহড়া চালিয়েছে রাশিয়া।