শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ওই দেশগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৫ ফ্লাইট বাতিল করা হয়েছে।
আজ বাতিল ফ্লাইটগুলোর মধ্য কাতারের চারটি, কুয়েতের দুইটি, জাজিরার (কুয়েত) দুইটি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, এমিরেটসের পাঁচটি, ইউএস-বাংলার চারটি ফ্লাইট বাতিল করা হয়। সব মিলে এ পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল করা হলো।
এদিকে, ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা। অনেকে ছুটি নিয়ে দেশে আসলেও এখন সঠিক সময়ে যেতে পারছেন না। ফলে এক ধরনের অনিশ্চয়তার মধ্য পড়েছেন তারা।





