নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন’ করা হয়েছে। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।