
গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে: শিশির মনির
জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির বলেছেন, গণভোট বাতিল হলে আইনগত হুমকির মুখে পড়বে নির্বাচিত সংসদ। স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির।

১৩৩ অধ্যাদেশের কোনটিই একেবারে বাতিল হবে না: আইনমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের জারিকৃত ১৩৩টি অধ্যাদেশের কোনটিই একেবারে বাতিল হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। গতকাল (রোববার, ২৯ মার্চ) রাতে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষ এ কথা বলেন তিনি।

২০টি বিষয় ছাড়া বাকি সব অধ্যাদেশে আমরা একমত: জয়নুল আবেদীন
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি বিষয়ের বাইরে বাকি সবগুলোতে অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটি একমতে পৌঁছেছে। আজ (বুধবার, ২৫ মার্চ) এ কথা জানিয়েছেন বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

‘অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশই বিল আকারে সংসদে উত্থাপন করা হবে’
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশই বিল আকারে সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। আজ (বুধবার, ২৫ মার্চ) দুপুরে দ্বিতীয় দিনের বৈঠক শুরুর আগে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

রাষ্ট্রপতির অধ্যাদেশে সংবিধান পরিবর্তনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতির অধ্যাদেশে সংবিধান পরিবর্তনের সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (রোববার, ১৫ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রমে এ কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নের হার ৮৩ শতাংশ
২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকার ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং ১১৬টি অধ্যাদেশ জারি করেছে। এর মধ্যে ৪৩৯টি সিদ্ধান্ত এরমধ্যেই বাস্তবায়িত হয়েছে, এ বাস্তবায়নের হার ৮৩.৪৬ শতাংশ।

ক্ষুদ্রঋণ গ্রহীতাই হবেন ব্যাংকের মালিক: নতুন অধ্যাদেশ জারি
দেশের ক্ষুদ্রঋণ গ্রহীতাদের মালিকানা নিশ্চিত করতে ‘মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে অন্তর্বর্তী সরকার। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী জুলাইযোদ্ধাদের ফৌজদারি দায়মুক্তি এবং আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে।

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত, পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদে
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। আজ (রোববার, ১৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ের সকল প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কখনোই বন্ধ করা যাবে না
অধ্যাদেশের খসড়া অনুমোদন
ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কখনোই বন্ধ করা যাবে না। এছাড়া সিম বা ডিভাইস রেজিস্ট্রেশনের তথ্য ব্যবহার করে কোনো নাগরিককে নজরদারি বা অযথা হয়রানি করা আইনগত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। এমন বিধান রেখে বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক।

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন
গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া সুইজারল্যান্ডে বাংলাদেশের দূতাবাস স্থাপনেরও প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবন মোড় অবরোধ, তীব্র যানজট
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে শিক্ষা ভবন মোড় অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এ সময় পুরো এলাকা যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে।