
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত আফঈদা-মিলিরা
অনূর্ধ্ব ২০ এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতি পর্ব হিসেবে নিজেদের প্রথম আনুষ্ঠানিক অনুশীলন সেশন সম্পন্ন করেছে বাংলাদেশ। আজ (রোববার, ২৯ মার্চ) থাইল্যান্ডের স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা নিজেদের ঝালিয়ে নিয়েছেন আফঈদা-মিলি আক্তাররা।

নারী দলকে নিয়ে কিরণের মন্তব্য অসম্মানজনক-দায়িত্বজ্ঞানহীন: বাটলার
এশিয়ান কাপের প্রথম ম্যাচে চীন খারাপ খেলেছে, তাই ভালো করেছে বাংলাদেশ, আফঈদাদের নিয়ে নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণের এমন মন্তব্যে বেজায় চটেছেন হেড কোচ পিটার বাটলার। তিনি বলেছেন, তার পক্ষ থেকে এমন মন্তব্য বেশ অসম্মানজনক এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীন।

এশিয়ান কাপে সাফল্যের পরও বাফুফের গুরুত্বে নারী লিগ, ক্ষুব্ধ কোচ বাটলার
ইতিহাসে জায়গা করে নিয়ে প্রথমবার নারী এশিয়ান কাপে জায়গা করে নিলেও, এর পরিবর্তে নারী লিগকে বেশি গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এমন গুরুতর অভিযোগ করেন জাতীয় দলের কোচ পিটার বাটলার। পিটারের মতে, লিগের কারণে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ হারিয়েছেন আফঈদারা। এদিকে, মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ হারানোর জন্য বাফুফেকে দুষলেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

সাবিনা-মনিকাদের ছাড়াই আমিরাত সফরে ভালো করা আশা অধিনায়ক আফঈদার
সাবিনা-মনিকাদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাত সফরে ভালো করার ব্যাপারে আশাবাদী অধিনায়ক আফঈদা খন্দকার। অভিজ্ঞতা বড় বিষয় হলেও মাঠে তাদের অভাব অনুভব না করার কথা জানান তিনি। এদিকে, সকলের জন্য জাতীয় দলের দরজা খোলা আছে জানিয়ে হেড কোচ পিটার বাটলার বলেন, যোগ্যতা দিয়ে নিশ্চিত করতে হবে জায়গা।