স্প্যানিশ এ ফরওয়ার্ড ম্যাচের অতিরিক্ত সময়ে ১০৬ মিনিটের মাথায় ফেরান তোরেসের সেই জয়সূচক গোলে অ্যাসিস্ট করেন। নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে এরই মধ্য দিয়ে স্পেন তাদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলে ফ্রান্স ও উরুগুয়ের পাশে নিজেদের নাম লেখালো।
বিশ্বকাপের এই ফাইনাল ম্যাচে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা পুরোপুরি আধিপত্য দেখিয়েছে। ম্যাচের পরিসংখ্যানের দিকে তাকালেই এ বিষয়টি স্পষ্ট বোঝা যায়, যেখানে বলে আর্জেন্টিনার দখল ছিলো মাত্র ৩৫ শতাংশ আর স্পেন বল দখলে রেখেছে ৬৫ শতাংশ। এছাড়া গোলমুখে স্পেনের ২০ শটের বিপরীতে আর্জেন্টিনার শট মাত্র ২টি।
আরও পড়ুন:
২৪ বছর বয়সী এ তারকা (নিকো উইলিয়ামস) ম্যাচ শেষে তার উচ্ছ্বাস লুকিয়ে রাখেননি, পরম আরাধ্য ট্রফিটি হাতে নিয়ে স্মরণ করেছেন নিজের ফুটবল আইডল নেইমার জুনিয়রের কথা।
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শেষে কেজ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে নিকো উইলিয়ামস বলেন, ‘আমি খুব খুশি। আমার জন্য এটা অত্যন্ত সুন্দর একটি জিনিস। আমি নেইমারকে আদর্শ মনে করি। আশা করি তিনি আমাদের দেখছেন, এই ট্রফিটা তার জন্যও।’
উল্লেখ্য, ব্রাজিল জাতীয় দলের নাম্বার টেন এই বিশ্বকাপে মাঠে নেমেছিলেন দুটি ম্যাচে। তবে নেইমার সেভাবে নিজেকে মেলে ধরার আগেই তার দল রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। সেইসঙ্গে নেইমারও হয়তো খেলে ফেলেছেন ব্রাজিল জাতীয় দলের হয়ে তার শেষ বিশ্বকাপ ম্যাচ।





