বিশ্বকাপ ফাইনালের রেফারি স্লাভকো ভিনচিচ

স্লাভকো ভিনচিচ
স্লাভকো ভিনচিচ | ছবি: সংগৃহীত
0

আলোচনায় ২০২৬ বিশ্বকাপ ফাইনাল ম্যাচের রেফারি। যে রেফারি ম্যাচ পরিচালনা করলে ম্যাচ হেরে যায় আর্জেন্টিনা। আর এই রেফারির পরিচালনায় শতভাগ জয় স্পেনের। আগামী রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ।

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা-সৌদি ম্যাচে মাঠের দায়িত্বে ছিলেন ভিনচিচ। সেই ম্যাচে সৌদির বিপক্ষে ২-১ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। অন্য দিকে স্পেনের যতোগুলো ম্যাচে বাঁশি হাতে মাঠে নেমেছেন ভিনচিচ কোন ম্যাচেই হারেনি লা রোহারা। ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ, এবার বড় দায়িত্ব পেলেন ৪৬ বছর বয়সী এই রেফারি।

ফাইনালে তার সহকারী হিসেবে থাকবে স্বদেশী তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন জর্ডানের আদহাম মাখাদমেহ, রিজার্ভ সহকারী ,কাতারের মোহাম্মদ আলকালাফের নাম ঘোষণা করে ফিফা।

ইএ