টানা তিন ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করলো স্বাগতিক মেক্সিকো

মেক্সিকোর গোল উদযাপন
মেক্সিকোর গোল উদযাপন | ছবি: সংগৃহীত
0

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়ে টানা তিন জয়ে গ্রুপ 'এ' তে শীর্ষস্থানে থেকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে স্বাগতিক মেক্সিকো। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে একই গ্রুপে রানার্স আপ হয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) সকাল ৭টায় মেক্সিকো সিটিতে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হয় মেক্সিকো।

আগেই দুই ম্যাচ জিতে প্রথম দল হিসেবে বিশ্বকাপের এবারের আসরে নকআউট পর্ব নিশ্চিত করা স্বাগতিকদের জন্য ম্যাচটি ছিলো নিয়মরক্ষার। মাতেও চাভেজ ও হুলিয়ান কিনিয়োনেসের গোলে নিশ্চিত হয়ে যায় দলটির তৃতীয় জয়ও। শেষদিকে আলভারো ফিডালগো গোল করলে তলানিতে থাকা চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

আরও পড়ুন:

অন্যদিকে এই গ্রুপেরই অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। থাপেলা মাসেকোর একমাত্র গোলে এশিয়ার পরাশক্তিকে হারিয়ে 'এ' গ্রুপের রানার্স আপ হয় আফ্রিকার দলটি। রাউন্ড অফ ৩২-তে মেক্সিকোর সম্ভাব্য প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইকুয়েডর অথবা কেপ ভার্দে। দক্ষিণ আফ্রিকার খেলতে হতে পারে আরেক স্বাগতিক দেশ কানাডার বিপক্ষে।

ইএ