বিশ্বকাপে সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হোস্ট মেক্সিকোর

মাঠে মেক্সিকো দলের খেলোয়াড়দের উদযাপন
মাঠে মেক্সিকো দলের খেলোয়াড়দের উদযাপন | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপের গ্রুপপর্বের হাইভোল্টেজ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে মেক্সিকো। যার ফলে সবার আগে ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে স্বাগতিকরা।

আজ (শুক্রবার, ১৯ জুন) সকালে গুয়াদালাহারায় ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

তবে বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে ডেডলক ভাঙেন মেক্সিকোর লুইস রোমো। দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং–গিউয়ের মারাত্মক ভুলে বল পেয়ে দারুণ এক ভলিতে মেক্সিকোকে লিড এনে দেন তিনি।

আরও পড়ুন:

শেষ পর্যন্ত লুইস রোমোর এই একমাত্র গোলেই দক্ষিণ কোরিয়াকে ১–০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে মেক্সিকো।

এর আগে, প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২–০ গোলে জেতা মেক্সিকোর বর্তমান পয়েন্ট এখন ৬। অন্যদিকে, ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে দক্ষিণ কোরিয়া।

এসএইচ