বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলো মরক্কো

মরক্কো ফুটবল দল
মরক্কো ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে মরক্কো। ২৬ সদস্যের এ যেখানে বাদ পড়েছেন একাধিক তারকা ফুটবলার।

কোচ মোহাম্মদ ওয়াহবির বিশ্বকাপ দলে প্রথমবার ডাক পেয়েছেন ফরাসি ক্লাব লিলের মিডফিল্ডার আয়্যুব বাউআদ্দি। বাদ পড়েছেন অ্যাটলাস লায়ন্সের ফরোয়ার্ড ইউসেফ এন-নেসিরি ও হাকিম জিয়েশ।

আরও পড়ুন:

গত বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ সদস্যদের কয়েকজন নেই এবারের বিশ্বকাপ স্কোয়াডে। তবে চোটের শঙ্কা থাকার পরেও দলে টিকে গেছেন পিএসজি তারকা আশরাফ হাকিমি। জিয়েশের বাদ পড়ার কারণ কোচের পরিকল্পনায় না থাকা।

অন্যদিকে, গতবার সেমিফাইনাল খেলা সোফিয়ান বুফাল, জাওয়াদ এল ইয়ামিক, আশরাফ দারিরা জায়গা না পাওয়া কোচের বড় চমক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএইচ