ভারতের জলন্ধরের সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারেই বাংলাদেশের রক্ষণভাগকে একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে ভারত। প্রথম কোয়ার্টারেই চার গোল হজম করে পিটার গেরহার্ডের শিষ্যরা। দ্বিতীয় কোয়ার্টারেও বদলায়নি খেলার চিত্র।
ভারতের আক্রমণের চাপ সামলাতে ব্যস্ত ছিলেন বাংলাদেশের খেলোয়াড়েরা। এই কোয়ার্টারে আরও দুই গোল করে বিরতিতে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকেরা। শেষ দুই কোয়ার্টারেও ভারতের কাছে আরও সাত গোল হজম করে ম্যাচ শেষ করে। ভারতের হয়ে সবচেয়ে বেশি তিনটি গোল করেছেন মনদীপ সিং।
এর আগেও জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারতের কাছে ১০-০ গোলে হারে লাল সবুজের প্রতিনিধিরা। ১৯৭৮ সালের ডিসেম্বরে ব্যাংককে পাকিস্তানের কাছে ১৭-০ গোল হজম আন্তর্জাতিক হকিতে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে হার।





