রিকার্ভ মিশ্র ইভেন্টে চমক; প্রেসিডেন্সিয়াল চ্যালেঞ্জ কাপে শিমুর স্বর্ণ জয়

রিকার্ভ মিশ্র ইভেন্টে শিমু
রিকার্ভ মিশ্র ইভেন্টে শিমু | ছবি: সংগৃহীত
0

গাজীপুরের টঙ্গী আর্চারি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে’ রিকার্ভ মিশ্র ইভেন্টে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জিতেছেন উদীয়মান আর্চার সীমা আক্তার শিমু।

মালয়েশিয়ার মোহাম্মদ দানিশকে নিয়ে গঠিত ‘আজালিয়া’ দলের হয়ে তিনি ফাইনালে ‘ব্লুবেল’ দলকে ৬-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

টুর্নামেন্টে দেশভিত্তিক দলের পরিবর্তে আন্তর্জাতিক র‍্যাংকিং অনুযায়ী বিভিন্ন দেশের আর্চারদের নিয়ে যৌথ দল গঠন করা হয়, যা প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করে।

এদিকে, অনূর্ধ্ব-১৮ রিকার্ভ মিশ্র বিভাগে ‘লিলি’ দলও ৬-০ সেটে জিতে শিরোপা নিশ্চিত করে। ‘ওয়ান ভিশন, ওয়ান এশিয়া’ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ আসরে এশিয়ার ১৭টি দেশের অ্যাথলেটসহ মোট ২৬টি দেশের প্রতিনিধি অংশ নেন।

এএইচ