ক্যারিয়ার সেরা টাইমিং করেও বিদায় সাঁতারু রাফির

বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি
বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি | ছবি: সংগৃহীত
0

স্কটল্যান্ডের গ্লাসগোতে চলছে কমনওয়েলথ গেমস। আসরে বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফির কাটল না হতাশা। ১০০ মিটার ফ্রিস্টাইলের পর ৫০ মিটার বাটারফ্লাইয়ের হিট থেকেও বিদায় নিয়েছেন তিনি। গতকাল (মঙ্গলবার, ২৮ জুলাই) সাঁতারে ব্যর্থ হয়ে বিদায় নেয় সামিউল ইসলাম রাফি।

টলক্রস ইন্টারন্যাশনাল সুইমিং সেন্টারে রাফি ২৫ দশমিক ২৩ সেকেন্ড সময় নিয়ে ৭০ জন প্রতিযোগীর মধ্যে ৩৬তম হন রাফি। যদিও এটি মালয়েশিয়া ওপেনে করা তার আগের স্বীকৃত সেরা টাইমিংয়ের চেয়ে ভালো।

এদিকে, ছেলেদের ৪০০ মিটার দৌড়ে লুসাদ ইসলামও হিট থেকেই বিদায় নিয়েছেন। আর ৫৫ কেজি ওজন শ্রেণির বক্সিংয়ের কোয়ার্টার-ফাইনালে অস্ট্রেলিয়ার জে ডিক্সনের কাছে হেরে পদকের স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের রাকিব হোসেনের।

জেআর