ফ্রেঞ্চ ওপেন: এমারসনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ইগা সোয়াতেক

ইগা সোয়াতেক
ইগা সোয়াতেক | ছবি: সংগৃহীত
0

ফ্রেঞ্চ ওপেনে নারী এককে অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় এমারসন জনসকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেছেন ইগা সোয়াতেক। সোয়াতেক পরবর্তী রাউন্ডে মুখোমুখি হবেন সারা বেজলেকের।

ম্যাচের শুরু থেকে দাপটের সঙ্গে খেলেন ২৪ বছর বয়সী সোয়াতেক। প্রথম সেটে জনসের বিপক্ষে ৬-১ ব্যবধানে জয় তুলে নেন এই টেনিস খেলোয়াড়। পরে দ্বিতীয় সেটেও ৬-২ ব্যবধানে জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে কোট ছাড়েন ৩ নম্বর বাছাই সোয়াতেক।

আরও পড়ুন:

এর আগে চার বার ফ্রেঞ্চ লিগে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে সোয়াতেকের। এদিকে এবারই প্রথম ফরাসি লিগে খেলতে কোটে নামেন ১৭ বছর বয়সী জনস।

ইএ