Recent event

উইম্বলডন ফাইনালে চ্যাম্পিয়ন ইগা সোয়াতেক

চ্যাম্পিয়ন ইগা সোয়াতেক
চ্যাম্পিয়ন ইগা সোয়াতেক | ছবি: সংগৃহীত
0

উইম্বলডন ফাইনালে ইতিহাস! আনিসিমোভাকে ৬-০, ৬-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ইগা সোয়াতেক। ফাইনালে আমেরিকার আমান্ডা আনিসিমোভাকে হারিয়ে নিজের প্রথম উইম্বলডন খেতাব এবং ষষ্ঠ গ্র্যান্ডস্লাম জিতলেন পোল্যান্ডের ইগা সোয়াতেক। শনিবার উইম্বলডনের সেন্টার কোর্টে মুখোমুখি হয়েছিলেন সোয়াতেক এবং আনিসিমোভা।

প্রথম সেট থেকেই নিজের দাপট দেখাতে থাকেন সোয়াতেক। প্রথম সেটে মাত্র ২৫ মিনিটেই আনিসিমোভাকে ৬-০ ব্যবধানে পরাজিত করেন তিনি। দ্বিতীয় সেটও ৬-০ ব্যবধানে পরাজিত করেন প্রতিপক্ষকে।

১৯৮৮ সালের পর এই প্রথম কোনও গ্র্যান্ডস্লাম ফাইনালে ৬-০, ৬-০ ব্যবধানে জয়ী হলেন কোনও টেনিস প্লেয়ার। আগের কীর্তি ছিল স্টেফি গ্রাফের।

প্রতিপক্ষ ছিল সোভিয়েত ইউনিয়নের নাতালিয়া। এই নিয়ে মোট ৬টি গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন হলেন বিশ্বের ৮ নম্বর টেনিস তারকা সোয়াতেক।

সেজু