আজ (শুক্রবার, ২৫ এপ্রিল) ভোরের আলো ফোটার আগেই মিলনমেলা রাজধানীর হাতিরঝিল। চলে 'বিউটিফুল বাংলাদেশ রান' ম্যারাথন প্রতিযোগিতার প্রস্তুতি।
এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ৫জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) আয়োজনে এ ম্যারাথনে অংশ নেয় সাতশোর বেশি প্রতিযোগী। ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকায় নিযুক্ত ১০টি দেশের রাষ্ট্রদূত-কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
হাতিরঝিলের পুলিশ প্লাজা, রামপুরা, মধুবাগ, তেজগাঁও অংশ হয়ে সাত কিলোমিটার এলাকা ঘুরে ম্যারাথন। এসময় অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও স্যালাইন পানি দেয়া হয়। নারী-পুরুষসহ পরিবারের ছোট সদস্যরাও অংশ নেন দুই কিলোমিটারের দৌড়ে।
একজন প্রতিযোগী বলেন, 'যেহেতু আমি প্রথমবার অংশগ্রহণ করলাম, আমার খুবই ভালো লেগেছে। একটা নতুন ধরনের অভিজ্ঞতা ছিল।'
সাপ্তাহিক ছুটির দিনে এমন আয়োজনে ধারাবাহিকতা থাকবে বলে আশা করেন অংশগ্রহণকারীরা।
অংশগ্রহণকারীদের মধ্যে একজন বলেন, 'শরীর এবং মনকে সুস্থ রাখতে হলে সকালে ব্যায়াম করতে হবে এবং দৌড়াতে হবে'
আরেকজন বলেন, 'বাংলাদেশে স্বাস্থ্য সচেতনতা বেড়ে যাচ্ছে। এ ধরনের আয়োজন তাদের সচেতন করবে, যারা স্বাস্থ্য সচেতন নয়।'
বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই এমন উদ্যোগের কথা জানান আয়োজকরা।
আয়োজকদের মধ্যে একজন বলেন, 'যুবকরা আজকাল শারীরিক ব্যায়াম থেকে দূরে আছে, তারা বাইরে বের হতে চায় না।'
আরেকজন বলেন, আমরা যেন এইি বিউটিফুল বাংলাদেশ রানের মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্প খাতকে ডমেস্টিক এবং ইন্টারন্যাশনাল অ্যারেনাতে প্রমোট করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।"
ম্যারাথনে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সবার জন্য র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। আগামী ডিসেম্বরে শীতকালীন ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের ঘোষণাও দেয় এটিজেএফবি।


 and after images of the Betrawati area in Nepal-320x167.webp)


