ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’র গুরুত্বপূর্ণ ম্যাচটিতে প্রথমে অতিরিক্ত সময় ২ মিনিট দেখায় অফিশিয়ালরা। কিন্তু রহস্যজনকভাবে পরবর্তীতে তা বাড়িয়ে ৭ মিনিট করা হয়।
ম্যাচটি গ্রুপিং সিদ্ধান্ত ও ফাইনালিস্ট নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায়, যোগ করা সময়ের এ আকস্মিক পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছে মালয়েশিয়া। অতিরিক্ত ওই ৭ মিনিটে বাংলাদেশকে ৩ গোল দেয় ইন্দোনেশিয়া।
আর তাতে ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয় মালয়েশিয়ার। মালয়েশিয়ান ফুটবল ফেডারেশনের মতে, ম্যাচের সময় ব্যবস্থাপনা সব দলের জন্যই স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া জরুরি।
তারা স্পষ্ট করেছে-কোনো ম্যাচের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করা তাদের উদ্দেশ্য নয়। বরং রেফারিংয়ের এ নিয়ম ও সিদ্ধান্ত প্রক্রিয়ায় স্পষ্টতা আনতেই ফিফার হস্তক্ষেপ চাওয়া হয়েছে।





