বিশ্বকাপের আক্ষেপ ভুলে নেশনস লিগে ভালো সূচনা করতে মরিয়া ইংল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে হ্যারি কেইন, জুড বেলিংহ্যামরা শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে।
তবে মাঠের লড়াইয়ের আগেই চোটের ধাক্কা সামলাতে হচ্ছে ইংলিশ শিবিরকে। দলে ডাক পেলেও ইনজুরিতে ছিটকে গেছেন কোল পালমার।
তবে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের শক্তিশালী রক্ষণভাগ ও দলগত প্রেস ভেঙেই আজ জয়ের পথ খুঁজতে চায় থ্রি-লায়নরা। অন্যদিকে টানা ৩৮ ম্যাচ অপরাজিত স্পেন আজ ওয়েম্বলিতে নামছে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট মাথায় নিয়ে।
বিশ্বজয়ের পর আজই প্রথম তাদের জার্সিতে দুই 'স্টার' নিয়ে মাঠে নামবে লা রোহারা। স্পেন কোচ জানিয়েছেন বিশ্বকাপ জিতলেও তার দল এখনো জয়ের জন্য ক্ষুধার্থ।





