স্প্যানিশ লা লিগা: শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়

রিয়াল মাদ্রিদের জয়
রিয়াল মাদ্রিদের জয় | ছবি: সংগৃহীত
0

স্প্যানিশ লা লিগায় আরও একবার শেষ সময়ের গোলে জয় নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এলচেকে লস ব্লাঙ্কোরা হারিয়েছে ৩-২ ব্যবধানে।

স্তাদিও ম্যানুয়েল মার্তিনেজে ম্যাচের ২৫ মিনিটেই দিতুরোর আত্মঘাতী গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ। মিনিট সাতেক পরেই ডিওমান্ডের অ্যাসিস্ট থেকে স্কোরশিটে নাম তোলেন কিলিয়ান এমবাপ্পে।

চলতি মৌসুমে এটি লিগে ফ্রেঞ্চ তারকার ৭ম গোল। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মাদ্রিদ। তবে, দ্বিতীয়ার্ধে একক দাপট ছিল খর্বশক্তির দল এলচের।

ম্যার ৭১ মিনিটে ওসোরিও এবং ৮৩ মিনিটে নিনো গোল করলে ২-২ সমতায় চলে যায় ম্যাচটি। তবে, আরও একবার কার্লোস এসপি হলেন ত্রাতা। যোগ করা সময়ে তার ডান পায়ের শটে নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের ৩-২ গোলের জয়।

এফএস