প্রিমিয়ার লিগ: হলান্ড-চেরকির জোড়া গোলে ম্যানচেস্টার সিটির বড় জয়

হলান্ড-চেরকির জোড়া গোলে ম্যানচেস্টার সিটির বড় জয়
হলান্ড-চেরকির জোড়া গোলে ম্যানচেস্টার সিটির বড় জয় | ছবি : সংগৃহীত
0

নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি! প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ৪-১ ব্যবধানে হারিয়েছে এনজো মারেস্কার শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে থাকা সিটিকে ১৭ মিনিটেই এগিয়ে নেন আরলিং হ্যালান্ড। বিরতির পর শুরু হয় রায়ান চেরকির একক নৈপুণ্য।

৫৪ মিনিটে ডি-বক্সের ভেতর দারুণ ড্রিবলিংয়ে দুর্দান্ত এক গোল করে ব্যবধান ২-০ করেন এই ফরাসি ফরোয়ার্ড।

তিন মিনিট পর ক্রিস্টাল প্যালেসের শট সিটির গোলরক্ষক দোন্নারুম্মার গায়ে লেগে আত্মঘাতী গোল হলেও, সিটির জয় রদ করা যায়নি। ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল পান চেরকি।

আরও পড়ুন:

আর ম্যাচের ৮৪ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে সিটির ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন হ্যালান্ড। জোড়া গোল ও অ্যাসিস্টে সব আলো নিজের দিকে কেড়ে নেন ম্যাচের সেরা তারকা রায়ান চেরকি। টানা দুই জয়ে লিগ টেবিলের শক্ত অবস্থান জানান দিল ম্যানচেস্টার সিটি।

এফএস