লা লিগায় বার্সার উড়ন্ত সূচনা; ইপিএলে ভক্তরা দেখলো ‘শক্ত লড়াই’

ম্যাচের একটি মুহূর্তে বল পায়ে রাফিনিয়া
ম্যাচের একটি মুহূর্তে বল পায়ে রাফিনিয়া | ছবি: সংগৃহীত
0

বড় জয়ে লা লিগার মৌসুম শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে এলচের বিপক্ষে ব্লু-গ্রানাদের জয় ৫-০ গোলে। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) এ দিন ভক্তরা দেখেছে শক্ত লড়াইয়ের ম্যাচ। কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, তবে লিগ মৌসুমের প্রথম ম্যাচে ড্র হজম করতে হয়েছে লিভারপুলকে।

রবার্ট লেভানডফস্কি এবং ফেরান তোরেস চলে যাওয়ার পর দলে নেই স্বীকৃত কোনো নাম্বার নাইন। তবে স্ট্রাইকার ছাড়াই লিগ মৌসুমের প্রথম ম্যাচে এলচের বিপক্ষে বার্সেলোনার শুরুটা হলো দুর্দান্ত। ফারমিন লোপেজ, রাফিনিয়া আর নতুন সাইনিং অ্যান্থনি গর্ডন বার্সেলোনাকে এনে দিলেন উড়ন্ত শুরু। ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোরশিটে নাম তোলেন রাফিনিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের বার্সা অভিষেকে গোল করেন কারিম আদিয়েমি।

তবে দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে অ্যান্থনি গর্ডন মাঠে নেমেই বদলে দেন সবকিছু। বামপ্রান্ত থেকে একের পর এক আক্রমণ করে গিয়েছেন নিউক্যাসেল থেকে উড়ে আসা এই ইংলিশ উইঙ্গার। ৬৭ মিনিটে রাফিনিয়ার দ্বিতীয় এবং ৭১ মিনিটে ফারমিন লোপেজের প্রথম গোলে অ্যাসিস্ট ছিল তারই। আর ৭৯ মিনিটে ফারমিন এলচের জালে নিজের ২য় গোল করলে ৫-০ ব্যবধানে বড় জয় পায় বার্সা।

আরও পড়ুন:

বার্সা যতটা দাপুটে ছিলো, ততটা না হলেও অন্তত জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে মৌসুমের প্রথম ম্যাচেই অবশ্য পিছিয়ে পড়ে সিটিজেনরা। তাভেরনিয়ারের গোলে ২৬ মিনিটেই লিড নেয় বোর্নমাউথ। ম্যাচে ফিরতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৮৪ মিনিট পর্যন্ত। ডিফেন্ডার মার্ক গুয়েহি স্কোরশিটে আনেন সমতা। আর যোগ করা সময়ে গাভার্দিওলের গোলে ২-১ ব্যবধানে জয় পেয়ে যায় ম্যানচেস্টার সিটি।

ভাগ্য সহায় ছিলো লিভারপুলেরও। দুই দফা পিছিয়ে পড়া ম্যাচেও অতিরিক্ত ৯ম মিনিটে ড্র করেছে তারা। প্রতিপক্ষ নিউক্যসেল অ্যান্থনি এলাঙ্গা এবং জো উইলকের গোলে লিড নিয়েও হয়েছে হতাশ। কোডি গাকপো এবং দমিনিক সবোস্লাই ১ পয়েন্ট এনে দেন অলরেডদের।

এসএইচ