খেলার মাত্র ১৫ মিনিটেই রিকার্ডো ক্যালাফিওরির পাসে চমৎকার ফিনিশিংয়ে আর্সেনালকে লিড এনে দেন কাই হাভার্টজ। গত মৌসুমের চোট কাটিয়ে এই জার্মান ফরোয়ার্ড দারুণ ফর্মে আছেন। ৩৪ মিলিয়ন পাউন্ডের নতুন সাইনিং ক্রিস্টোস জোলিসের ক্রসে ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা। কমিউনিটি শিল্ডের ফর্ম ধরে রেখে প্রথম ম্যাচেই গোল করে গানারদের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন ওডেগার্ড।
ম্যাচ শেষে দলের খেলায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কোচ আরতেতা। শিরোপা রক্ষা নয়, বরং প্রিমিয়ার লিগে আবারও আক্রমণাত্মক ফুটবলের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, প্রথম ম্যাচেই তার প্রমাণ দিলো গানাররা। কোচ হিসেবে প্রিমিয়ার লিগে আর্তেতার এটি ১৫০তম ম্যাচ জয়।





