এবারও শিরোপার অন্যতম ফেভারিট আর্সেনাল মাঠে নামছে ট্রফিটা ধরে রাখার মিশনে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে কমিউনিটি শিল্ডে তিন গোলের দুর্দান্ত জয় পাওয়া মিকেল আর্তেতার দল রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে। মৌসুমের শুরুতে ব্রুনো গিমারায়েস, পিয়েরো হিনকাপি, ইলান মেসলিয়েরদের মতো তারকাদের দলে ভিড়িয়েছে তারা।
অন্যদিকে, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কভেন্ট্রি, চ্যাম্পিয়নশিপ জিতে দীর্ঘ ২৫ বছর পর ফিরেছে প্রিমিয়ার লিগে। দলটিতে যুক্ত হয়েছে নতুন ৮ জন খেলোয়াড়ও। এখন পর্যন্ত মুখোমুখি লড়াইয়ে ৭৬ ম্যাচে আর্সেনালের জয় ৪৩টি আর কভেন্ট্রির জিতেছে মাত্র ১৪ ম্যাচ। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টায়।





