‘অ্যাবসেন্স সিজারে’ আক্রান্ত জামাল মুসিয়ালা

জামাল মুসিয়ালা
জামাল মুসিয়ালা | ছবি: সংগৃহীত
0

অ্যাবসেন্স সিজার নামক বিরল রোগে ভুগছেন বায়ার্ন মিউনিখ তারকা জামাল মুসিয়ালা। মাত্র চার দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পরেছেন এই জার্মান তরুণ তুর্কী।

মঙ্গলবার রাতে হাইডেনহাইমের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে মাত্র আট মিনিট পরেই অসুস্থ হয়ে পরেন তিনি। এর আগে লাইপজিগের বিপক্ষেও একই ধরনের ঘটনার শিকার হয়েছিলেন তিনি। পরবর্তীতে মুসিয়ালা জানান এক ধরনের স্নায়বিক সমস্যায় ভুগছেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সিজার সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয় এবং আক্রান্ত ব্যক্তি সাময়িকভাবে সচেতনতা হারাতে পারেন। তবে কার্যকর চিকিৎসা ও প্রয়োজনীয় সতর্কতা মেনে চললে খেলাধুলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা না থাকার সম্ভাবনাই বেশি। গত মৌসুমে দীর্ঘ চোট কাটিয়ে ফেরার পর এবার নতুন এই শারীরিক চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে মুসিয়ালাকে।

ইএ