বিশ্বকাপের শেষ ৩২-এ মরক্কোর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার পর ডাচদের কোচের পদ থেকে সরে দাঁড়ান রোনাল্ড কোমান। ২০২১ সালে বার্সেলোনাতেও এ কোমানের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নিয়েছিলেন জাভি, আর এবার ডাচ জাতীয় দলেও কোমানের চেয়ারেই বসছেন তিনি।
১৯৭৮ সালের পর এ প্রথম ডাচদের জাতীয় দলের কোচ হচ্ছেন দেশেরে বাইরের কোনো কোচ। ২০২৪ সালে বার্সেলোনা ছাড়ার পর থেকে এত দিন কোচিংয়ের বাইরেই ছিলেন জাভি। নতুন দায়িত্ব নিয়ে তিনি জানান আকর্ষণীয় ও আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে দলকে জয় এনে দেয়াই এখন তার মূল লক্ষ্য।





