স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এর দাবি, ম্যানচেস্টার সিটি থেকে বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিকে দলে টানতে চায় বার্সা। তাঁকে পাওয়া গেলে মাঝমাঠে নিজের জায়গা হারাতে পারেন ডি ইয়ং। পরিস্থিতি জটিল হলে বার্সেলোনা ছাড়ার কথাও ভাবতে পারেন এ ডাচ তারকা।
অথচ অক্টোবরেই ২০২৯ সাল পর্যন্ত বার্সার সঙ্গে নতুন চুক্তি করেছেন তিনি। গত মৌসুমে ৩৮ ম্যাচ খেলে ১ গোল ও ৮ অ্যাসিস্ট করেছিলেন ডি ইয়ং। তবে বিশ্বকাপের পর থেকেই হাঁটুর চোটে ভুগছেন তিনি।
অস্ত্রোপচারের পরামর্শও দেয়া হয়েছে তাকে। অন্যদিকে রদ্রির সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তি ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। তাকে পেতে বার্সাকে খরচ করতে হতে পারে ৫ থেকে ৬ কোটি ইউরো। তবে আর্থিক সংকটে থাকা বার্সার জন্য এ অর্থ জোগাড় করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।





