গ্রুপ পর্বে কোনো জয় ছাড়া বিশ্বকাপ শেষ করার পরই চাকরি হারান মার্সেলো বিয়েলসা। তার উত্তরসূরি হিসেবে নিয়োগ পেলেন ৪৭ বছর বয়সী ফোরলান।
এইউএফ জানিয়েছে, জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বও নেবেন ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাতলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলানে খেলা এ ফরোয়ার্ড। উরুগুয়ের জার্সিতে ১১২ ম্যাচ খেলেছেন ফোরলান।
২০১১ সালে দলের কোপা আমেরিকা জয়ের ক্ষেত্রে বড় অবদান রাখেন তিনি। ২০১৯ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিয়ে উরুগুইয়ান ক্লাব পেনারোল ও আতেনাসের কোচিংয়ে ছিলেন সাবেক এ ফুটবলার। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে উরুগুয়ের প্রীতি ম্যাচে সিনিয়র দলের দায়িত্ব নেবেন ফোরলান।





