ফুলহ্যামের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও মাঠে নামলেন ফারহান আলি

ফারহান আলি
ফারহান আলি | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফারহান আলি ওয়াহিদের জন্য সুখবর। ইংলিশ ক্লাব ফুলহ্যামের সিনিয়র দলের হয়ে প্রাক-মৌসুমের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও মাঠে নেমেছেন এই উইঙ্গার।

আল-আহলির বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে ৬৯ মিনিটে বদলি হিসেবে নামেন ফারহান। ম্যাচে গোলের দারুণ এক সুযোগও তৈরি করেছিলেন তিনি, তবে তার শট রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

এর আগে নরউইচ সিটির বিপক্ষেও সিনিয়র দলে অভিষেক হয়েছিল তার। গত মৌসুমে ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলে ১৭ ম্যাচে ৭ গোল করা ফারহান অনূর্ধ্ব-২১ দলেও দেখিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স। এদিকে, তাকে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে খেলানোর প্রক্রিয়াও এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ইএ