জি-৭ সম্মেলনে ক্ষতিগ্রস্ত মাঠ, ব্রাইটনের প্রাক-মৌসুম ক্যাম্প বাতিল

ট্রাম্প
ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

নতুন মৌসুমের প্রস্তুতিতে অপ্রত্যাশিত ধাক্কা খেয়েছে প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাব ব্রাইটন। জি-৭ সম্মেলনের সময় হেলিকপ্টার ওঠানামায় মাঠের ঘাস নষ্ট হয়ে যাওয়ায় ফ্রান্সে নির্ধারিত প্রাক-মৌসুম ক্যাম্প বাতিল করেছে ক্লাবটি।

২৩ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এভিয়ান-লে-বাঁয়ের রয়্যাল রিসোর্টে অনুশীলনের পরিকল্পনা ছিল ব্রাইটনের। তবে ট্রাম্প, কিয়ার স্টারমার, এমানুয়েল মাখোঁসহ জি-৭ নেতাদের বহনকারী হেলিকপ্টারের বারবার অবতরণ ও উড্ডয়নে মাঠের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে, তা আর অনুশীলনের উপযোগী থাকেনি।

মাঠ পরিদর্শনে গিয়ে ব্রাইটনের কর্মকর্তারাও অসন্তোষ প্রকাশ করেন। ফলে বাতিল হয় পুরো ক্যাম্প, সঙ্গে ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব অ্যানেসির বিপক্ষে নির্ধারিত প্রীতি ম্যাচও। বিকল্প হিসেবে নিজেদের ল্যান্সিং প্রশিক্ষণকেন্দ্রে অনুশীলন চালিয়ে যাচ্ছে ব্রাইটন।

এরপর অস্ট্রিয়ায় নতুন ক্যাম্প করে স্ট্রাসবুর্গ, রোমা ও বোলোনিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেই নতুন মৌসুমের চূড়ান্ত প্রস্তুতি শেষ করবে দলটি।

জেআর