এই মিডফিল্ডারকে গ্রীষ্মকালীন দলবদলের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে দেখছে গানার্সরা। ব্যক্তিগত চুক্তি নিয়ে বড় কোনো জটিলতা না থাকলেও, নিউক্যাসলের চাওয়া মূল্য নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
যদিও নিউক্যাসলের দাবি, গিমারায়েসকে বিক্রির কোনো পরিকল্পনা তাদের নেই এবং এখন পর্যন্ত আর্সেনালের আনুষ্ঠানিক প্রস্তাবও পায়নি তারা।
আরও পড়ুন:
এদিকে, মরগান রজার্সকে দলে ভেড়ানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পরও দল শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে আর্সেনাল।
ডিফেন্ডার এজরি কনসা, ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এবং পিএসজির উইঙ্গার ব্র্যাডলি বারকোলাকেও নিজেদের সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করছে উত্তর লন্ডনের ক্লাবটি।




