রেকর্ড ট্রান্সফারে চেলসিতে মরগান রজার্স

মরগান রজার্স
মরগান রজার্স | ছবি: সংগৃহীত
0

নতুন মৌসুম শুরুর আগেই দলবদলের বাজারে বড় চমক দেখালো চেলসি। ক্লাব ইতিহাসের সর্বোচ্চ ১১৭ মিলিয়ন পাউন্ড খরচে অ্যাস্টন ভিলা থেকে দলে ভেড়াচ্ছে ইংলিশ মিডফিল্ডার মরগান রজার্সকে।

২৩ বছর বয়সী এ তারকা স্ট্যামফোর্ড ব্রিজে সাইন করছেন ছয় বছরের চুক্তিতে, যা পরে আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকবে।

এ দলবদলের মাধ্যমে রজার্স হয়ে উঠছেন ইতিহাসের সবচেয়ে দামি ইংলিশ ফুটবলার। তিনি পেছনে ফেলেছেন চলতি গ্রীষ্মেই ১১৬ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটি থেকে নটিংহাম ফরেস্টে যাওয়া এলিয়ট অ্যান্ডারসনকে।

চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে দারুণ পারফর্ম করা রজার্স সোমবার চেলসিতে নিজের মেডিকেল সম্পন্ন করবেন। নতুন ব্লুজ ম্যানেজার জাবি আলোনসোর অধীনে চেলসিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই এখন লক্ষ্য, ভিলার হয়ে গত মৌসুমে ইউরোপা লিগ জেতা এ তারকার।

জেআর